পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। আজ ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে রেজোল্যুশন প্রক্রিয়ার আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
এর আগে গত মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। রেজোল্যুশনের প্রক্রিয়ার আনার ফলে পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে।
পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক, আপাতত প্রশাসক বসবে না

কেন আনা হলো
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি, সুশাসনের ঘাটতি ইত্যাদি কারণে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার ফলে পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য ও অন্যান্য পর্যাপ্ত সুযোগ প্রদান সত্ত্বেও ব্যাংকটির আর্থিক সূচকগুলো কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার পরিলক্ষিত হয়নি।
এমতাবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা যথাযথভাবে পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী, রেজোল্যুশনের আওতায় বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজোল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
এই সংস্কারমূলক পদক্ষেপ পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে—এমন প্রত্যাশা বাংলাদেশ ব্যাংক।
শুরু থেকেই অনিয়মের অভিযোগ
রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এসব অনিয়মের পরও ব্যাংকটির কার্যক্রম চলেছে। প্রতিষ্ঠার সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
একপর্যায়ে অনিয়ম ও আর্থিক সংকটের কারণে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা কমে যায়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। এরপর ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে একপর্যায়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। তবে তাতেও সংকট কাটেনি।
সে সময় ব্যাংকটিকে টিকিয়ে রাখতে মূলধন সহায়তা দেয় সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে নানা উদ্যোগের পরও গ্রাহকদের আস্থা ফেরানো যায়নি। একপর্যায়ে ২০২৪ সালের শুরুতে চেয়ারম্যানের পদ ছাড়েন নাফিজ সরাফাত। এরপরও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নীতিসহায়তা ও সুবিধা দেওয়া হয়; কিন্তু তাতেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি।
বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
এ অবস্থায় গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ জন্য ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

Source - www.prothomalo.com ↗