যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) বার্ষিক গ্লোবাল ফেস্টিভ্যালে পালকি, নাগরদোলা, জামদানি শাড়ি ও অমর একুশের প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবন। ১৫ নভেম্বর ২০২৬ ইস্ট ল্যানসিংয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ উৎসব। আয়োজনে প্রায় ২০টি দেশের সাংস্কৃতিক বুথ ছিল।
বাংলাদেশের বুথে পালকি, নাগরদোলা ও ঢেঁকির ক্ষুদ্র প্রতিরূপে তুলে ধরা হয় বাংলার গ্রামীণ জীবন ও মেলার ঐতিহ্য। রিকশা ও ট্যাক্সির ছোট প্রতিরূপে ফুটে ওঠে শহরের পরিচিত দৃশ্য। প্রদর্শনীতে আরও ছিল ইলিশ মাছের প্রতিরূপ, বাংলাদেশের মুদ্রা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি।
দেশের তাঁত ও হস্তশিল্পের নমুনা হিসেবে প্রদর্শন করা হয় জামদানি শাড়ি, পাটের তৈরি ব্যাগ, কানের দুলসহ বিভিন্ন বাংলাদেশি গয়না, মাটির গয়না ও মাটির তৈরি নানা সামগ্রী। বুথে ছিল ঢোল, তবলার প্রতিরূপ ও ঝুনঝুনিও। অমর একুশের প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের স্মৃতি। দর্শনার্থীদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানের ছবি, ভিডিও ও প্রামাণ্যচিত্র দেখানো হয়।
পালকি, জামদানি ও অমর একুশের প্রতিকৃতিতে মিশিগানে বাংলাদেশের পরিচয়

আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এক শর বেশি দর্শনার্থী বাংলাদেশের বুথ ঘুরে দেখেন। তাঁরা আগ্রহ নিয়ে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রশ্ন করেন। বুথের আয়োজকেরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রদর্শিত সামগ্রীগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনের সম্পর্ক ব্যাখ্যা করেন।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comবাংলাদেশের বুথের আয়োজন ও পরিচালনায় ছিলেন মোহাম্মদ মিনহাজ বিন সেলিম, লাবিবা শারার তানভীর, স্বপ্নীল প্রান্তর, নিমাত, ইস্তিয়াক বারী এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অন্য বাংলাদেশি শিক্ষার্থীরা।
এমএসইউর ফাইন্যান্সে স্নাতকোত্তর শিক্ষার্থী ও ফুলব্রাইট স্কলার মিনহাজের জন্য যুক্তরাষ্ট্রে কোনো সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এটি ছিল দ্বিতীয় অভিজ্ঞতা। এমএসইউর অফিস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলার্স (ওআইএসএস) বার্ষিক এ উৎসবের সমন্বয় করে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনটিতে বিভিন্ন দেশের বুথের পাশাপাশি ছিল সংগীত ও নৃত্য পরিবেশনা, দর্শনার্থীদের জন্য হাতে-কলমে নানা কার্যক্রম এবং আন্তর্জাতিক উপহারসামগ্রীর দোকান।

Source - nagorik.prothomalo.com ↗