পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে মহাকাশে ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এগুলোর ওপর নির্ভর করছে ইন্টারনেট, মুঠোফোনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ চলাচল এবং সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ সেবা।
পৃথিবীর কক্ষপথেই যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে? এতে শুধু আশপাশের স্যাটেলাইট নয়, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা আরও অনেক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ও অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। এমনকি সামরিক ও বেসামরিক দুই ধরনের সেবাই বড় বিপদের মুখে পড়তে পারে।
এমন আশঙ্কাই নতুন করে সামনে এসেছে চলতি মাসে। জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। কয়েক বছর আগে এটি তৈরি করা হয়েছে এবং বর্তমানে মস্কো অঞ্চলে সংরক্ষণ করে রাখা হয়েছে। নভেম্বরের শুরুতে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের মধ্যে বিনিময় হওয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে এটি উৎক্ষেপণ করা হতে পারে।
এ খবর প্রকাশ্যে আসার পর ন্যাটোভুক্ত দেশগুলোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সোমবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুতে স্পষ্ট ভাষায় বলেন, ন্যাটো তার প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তার বিষয়টিও এর অন্তর্ভুক্ত।
মহাকাশে যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়ে ন্যাটোপ্রধান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জোটের হাতে নানা বিকল্প ব্যবস্থা রয়েছে।
তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রকাশিত এসব খবরকে ‘গুরুত্ব দেওয়ার কিছু নেই’ বলে উড়িয়ে দিয়েছেন। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও এগুলোকে ‘ভিত্তিহীন অভিযোগ’ ও ‘অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।
এখন প্রশ্ন হলো পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট আসলে কী? প্রচলিত স্যাটেলাইটের সঙ্গে এর পার্থক্য কোথায়? পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে এ ধরনের অস্ত্র মোতায়েন করা হলে তা কীভাবে কাজ করবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে কীভাবে ব্যবহৃত হতে পারে?
পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট হলো মানুষের তৈরি এমন একটি বিশেষ মহাকাশযান, যা রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়। এটি চাঁদের মতোই নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর কাজ হলো পৃথিবীর ছবি তোলা, টিভি চ্যানেল সম্প্রচার, ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ রক্ষা করা, ঘূর্ণিঝড় বা বৃষ্টির মতো আবহাওয়ার আগাম পূর্বাভাস দেওয়া এবং জিপিএসের মাধ্যমে যেকোনো স্থানের সঠিক অবস্থান ও দিক নির্ণয় করা।
কিন্তু পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট হলো এমন একধরনের বিশেষ মহাকাশযান, যার ভেতরে প্রচলিত যন্ত্রপাতির বদলে একটি পারমাণবিক বোমা বা ওয়ারহেড স্থাপন করা থাকে।
প্রতিরক্ষা বিশ্লেষক এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) তথ্য অনুযায়ী, এ ধরনের স্যাটেলাইট মূলত দুই ধরনের উদ্দেশ্যে তৈরি হতে পারে। প্রথমত, মহাকাশ থেকে পৃথিবীর যেকোনো লক্ষ্যবস্তুতে সরাসরি পারমাণবিক হামলা চালানোর জন্য (যা অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম নামে পরিচিত)। দ্বিতীয়ত, মহাকাশে থাকা প্রতিপক্ষের স্যাটেলাইটগুলোকে অকেজো বা ধ্বংস করার জন্য। একে বলা হয় ‘অ্যান্টি-স্যাটেলাইট’ (এ-স্যাট) অস্ত্র। আর এ উদ্দেশ্যটিই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত।
মহাকাশপ্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করা হয়
পৃথিবীর কক্ষপথে থাকা একটি পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট ভূপৃষ্ঠে সরাসরি আঘাত না হেনেও একটি দেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। রয়টার্স, নিউইয়র্ক টাইমস এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণে এই প্রক্রিয়ার কয়েকটি দিক উঠে এসেছে।
মহাকাশে বা বায়ুমণ্ডলের ওপরের স্তরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হলে তা থেকে প্রচণ্ড শক্তিশালী তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ বা ‘ইলেকট্রোম্যাগনেটিক পালস’ (ইএমপি) নির্গত হয়। যেহেতু মহাকাশে বায়ুমণ্ডল নেই, তাই সেখানে বিস্ফোরণের ফলে আগুনের গোলা কিংবা প্রচণ্ড বাতাসের ধাক্কা তৈরি হয় না। এর বদলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বিকিরণ (রেডিয়েশন) এবং ইএমপি তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। এ তরঙ্গ মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষপথে থাকা শত শত স্যাটেলাইটের সূক্ষ্ম ইলেকট্রনিক সার্কিট ও চিপ পুড়িয়ে অকেজো করে দিতে পারে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে যেকোনো দেশের সেনাবাহিনী তথ্য আদান-প্রদান, ড্রোন পরিচালনা, ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ এবং শত্রুপক্ষের গতিবিধি নজরদারির জন্য স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে প্রতিপক্ষের এসব নজরদারি ও যোগাযোগ স্যাটেলাইট ধ্বংস করে দিলে তাদের সামরিক বাহিনী কার্যত ‘অন্ধ ও বধির’ হয়ে পড়বে।
মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করা সম্ভব নয়। এর তেজস্ক্রিয় বিকিরণ শুধু শত্রুদেশের স্যাটেলাইট নয়; বরং ওই কক্ষপথে থাকা মিত্রদেশ, এমনকি খোদ হামলাকারী দেশের স্যাটেলাইটও ধ্বংস করে দিতে পারে।
বিশ্বখ্যাত সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান এবং মহাকাশ বিশ্লেষকদের মতে, পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে সেখানে থাকা হাজার হাজার বাণিজ্যিক ও সরকারি স্যাটেলাইট অচল হয়ে পড়বে। এর ফলে পৃথিবীতে ইন্টারনেট–সংযোগ, এটিএম ও ব্যাংকিং সেবা, উড়োজাহাজ চলাচলের জিপিএস ব্যবস্থা এবং আবহাওয়া পর্যবেক্ষণব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়তে পারে। এ ছাড়া বিস্ফোরণের পর মহাকাশে দীর্ঘ সময় ধরে যে তেজস্ক্রিয় বলয় তৈরি হবে, তাতে কয়েক মাস বা বছর ধরে ওই কক্ষপথে নতুন কোনো স্যাটেলাইট পাঠানো বা মহাকাশচারীদের অবস্থান করা অসম্ভব হয়ে পড়বে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে যেকোনো দেশের সেনাবাহিনী তথ্য আদান-প্রদান, ড্রোন পরিচালনা, ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ এবং শত্রুপক্ষের গতিবিধি নজরদারির জন্য স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে প্রতিপক্ষের এসব নজরদারি ও যোগাযোগ স্যাটেলাইট ধ্বংস করে দিলে তাদের সামরিক বাহিনী কার্যত ‘অন্ধ ও বধির’ হয়ে পড়বে।মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি:
হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোরকখনো কি মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছিল
ঐতিহাসিক নথি ও মার্কিন সামরিক বিশ্লেষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, স্থায়ীভাবে মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট মোতায়েন করার আনুষ্ঠানিক নজির নেই। তবে স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল, যা ছিল অনেকটা পারমাণবিক স্যাটেলাইটের কাছাকাছি।
১৯৬০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ‘ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম’ (এফওবিএস) নামে একটি কর্মসূচি হাতে নেয়। এই ব্যবস্থায় একটি পারমাণবিক ওয়ারহেডকে রকেটের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হতো। এটি পুরো পৃথিবী প্রদক্ষিণ না করে কক্ষপথের একটি নির্দিষ্ট অংশ ঘুরে আচমকা পৃথিবীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছিল। ১৯৬৮ থেকে ১৯৭১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন একাধিকবার এই ব্যবস্থার পরীক্ষা চালায়। তবে সেগুলোতে প্রকৃত পারমাণবিক বোমা ছিল না, ছিল নকল ওয়ারহেড। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ‘সল্ট-২’ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে এই কর্মসূচি নিষিদ্ধ করা হয়। ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়ন এটি পুরোপুরি বন্ধ করে দেয়।
রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে—এমন খবর প্রকাশের পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাচ্ছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস (বাঁয়ে) ও ন্যাটোর মহাসচিব মার্ক রুতেস্টারফিশ প্রাইম বিপর্যয়
মহাকাশে স্থায়ীভাবে পারমাণবিক স্যাটেলাইট মোতায়েন করা না হলেও পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর নজির কিন্তু ইতিহাসে রয়েছে। ১৯৫৮ থেকে ১৯৬২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বায়ুমণ্ডলের ওপরের স্তরে ও মহাকাশে বেশ কয়েকটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত ঘটনাটি হলো যুক্তরাষ্ট্রের ‘স্টারফিশ প্রাইম’ পরীক্ষা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালের ৯ জুলাই প্রশান্ত মহাসাগরের জনস্টন অ্যাটল দ্বীপ থেকে একটি রকেটের মাধ্যমে ১ দশমিক ৪ মেগাটন ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বোমা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে মহাকাশে পাঠানো হয় এবং সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে এর শক্তি ছিল প্রায় ১০০ গুণ বেশি।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ১ হাজার ৪৪৫ কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আকাশ রাতের বেলা দিনের মতো আলোকিত হয়ে ওঠে। এর ফলে সৃষ্ট তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ (ইএমপি) হাওয়াইয়ের প্রায় ৩০০টি সড়কবাতি মুহূর্তেই নিভিয়ে দেয়, অসংখ্য টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিরাপত্তাসংকেত বেজে ওঠে।
তবে সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছিল মহাকাশে। নাসার নথি অনুযায়ী, ওই বিস্ফোরণের ফলে পৃথিবীর চারপাশে একটি কৃত্রিম ও শক্তিশালী তেজস্ক্রিয় বলয় তৈরি হয়। এই তেজস্ক্রিয়তার প্রভাবে পরবর্তী কয়েক মাসের মধ্যে সে সময় কক্ষপথে থাকা অন্তত এক-তৃতীয়াংশ স্যাটেলাইট (প্রায় সাত থেকে আটটি স্যাটেলাইট, যার মধ্যে বিশ্বের প্রথম বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট টেলস্টার-১ ছিল) পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু আজকের দিনে কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট সক্রিয় রয়েছে। ফলে এমন কোনো ঘটনা এখন ঘটলে তার বিপর্যয় বহুগুণ ভয়াবহ হবে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা।
মহাকাশে স্থায়ীভাবে পারমাণবিক স্যাটেলাইট মোতায়েন করা না হলেও পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর নজির কিন্তু ইতিহাসে রয়েছে। ১৯৫৮ থেকে ১৯৬২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বায়ুমণ্ডলের ওপরের স্তরে ও মহাকাশে বেশ কয়েকটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত ঘটনাটি হলো যুক্তরাষ্ট্রের ‘স্টারফিশ প্রাইম’ পরীক্ষা।মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার কোনো ইচ্ছা নেই: পুতিনরাশিয়াকে নিয়ে উদ্বেগ
রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।
ওই বছরের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির তৎকালীন চেয়ারম্যান মাইক টার্নার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি হতে পারে—এমন একটি গোয়েন্দা তথ্যের কথা জানান। পরদিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, রাশিয়া নতুন ধরনের স্যাটেলাইট–বিধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তবে অস্ত্রটি মোতায়েন করা হয়নি এবং তাৎক্ষণিক হুমকিও নেই।
কারবি স্পষ্ট করেন, অস্ত্রের লক্ষ্য পৃথিবীর মানুষ বা ভূপৃষ্ঠের স্থাপনা নয়; বরং মহাকাশে থাকা স্যাটেলাইট। তবে অস্ত্রটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
ওই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ অস্বীকার করেন। পুতিন বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ। আমরা সব সময় মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী ছিলাম এবং এখনো আছি।’
এরপর ২০২৪ সালের মে মাসে রাশিয়া ‘কসমস-২৫৭৬’ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর মূল্যায়ন ছিল, এটি অন্য স্যাটেলাইটের কাছে গিয়ে সেগুলো পর্যবেক্ষণ বা আক্রমণ করতে সক্ষম একটি সামরিক যান। তবে এটিকে পারমাণবিক অস্ত্রবাহী বলা হয়নি। রাশিয়া এ অভিযোগও প্রত্যাখ্যান করে।
১৯৬২ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্র মহাকাশে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে হাওয়াই দ্বীপপুঞ্জের আকাশ রাতের বেলা দিনের মতো আলোকিত হয়ে ওঠেকসমস-২৫৫৩ ঘিরে রহস্য
রাশিয়ার কথিত পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ‘কসমস-২৫৫৩’ নামের আরেকটি স্যাটেলাইটের সম্পর্ক থাকার সন্দেহ করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এটি উৎক্ষেপণ করা হয়।
স্যাটেলাইটটির কক্ষপথ পৃথিবী থেকে প্রায় দুই হাজার কিলোমিটার ওপরে। এ অবস্থান অস্বাভাবিক বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, মহাকাশের প্রতিকূল পরিবেশে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করতেই এটি পাঠানো হয়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষায় এটি ব্যবহার করা হচ্ছে। ২০২৪ সালের মে মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
তবে কসমস-২৫৫৩-তে পারমাণবিক বোমা থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে স্যাটেলাইটটি অস্বাভাবিকভাবে ঘুরছিল। ২০২৫ সালের এপ্রিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে স্যাটেলাইটটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছাননি বিশ্লেষকেরা।
ইউক্রেন যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ
রাশিয়ার মহাকাশ কর্মসূচি নিয়ে উদ্বেগের পেছনে ইউক্রেন যুদ্ধেরও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বেড়ে যায়।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি ‘স্টারলিংক’ ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে এই নেটওয়ার্ক ইন্টারনেট–সংযোগ দেয়। রুশ হামলায় ইউক্রেনের যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির সরকারি সংস্থা, জরুরি সেবা ও সেনাবাহিনী স্টারলিংক ব্যবহার করতে শুরু করে।
যুদ্ধক্ষেত্রে সেনাদের যোগাযোগ, ড্রোন পরিচালনা এবং কামানের গোলার লক্ষ্য নির্ধারণেও এটি কাজে লাগছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিদর্শক কার্যালয়ের ২০২৫ সালের প্রতিবেদনে স্টারলিংকের বেসামরিক ও সামরিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট যোগাযোগে বাধা সৃষ্টি ও সাইবার হামলার অভিযোগও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার ঠিক আগে ভিয়াস্যাটের একটি স্যাটেলাইট নেটওয়ার্কে সাইবার হামলা হয়। এতে ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশের হাজারো গ্রাহক বিপাকে পড়েন।
২০০৭ সালে চীন ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি পুরোনো আবহাওয়া স্যাটেলাইট ধ্বংস করেছিল। এতে মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পরে দেশটি ‘এসজে-২১’ নামের একটি স্যাটেলাইটের মাধ্যমে ধ্বংস হওয়া স্যাটেলাইটটি অন্য কক্ষপথে সরিয়ে নেয়। এ ধরনের প্রযুক্তি অকেজো স্যাটেলাইট সরানোর কাজে ব্যবহার করা গেলেও সামরিক উদ্দেশ্যেও কাজে লাগানো সম্ভব।১৯৬৭ সালের মহাকাশ চুক্তি ও বর্তমান বাস্তবতা
মহাকাশকে শান্তিপূর্ণ রাখার উদ্দেশ্যে স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়েই একটি ঐতিহাসিক আন্তর্জাতিক আইন প্রণয়ন করা হয়েছিল। ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তিতে পৃথিবীর কক্ষপথে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী অস্ত্র স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন), চীন, যুক্তরাজ্যসহ বিশ্বের ১১০টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে, ৫৯ বছরের পুরোনো এই চুক্তির কিছু সীমাবদ্ধতা ও আইনি ফাঁকফোকর এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চুক্তিতে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করা হলেও প্রচলিত অস্ত্র (নন-নিউক্লিয়ার) বা স্যাটেলাইট–বিধ্বংসী প্রযুক্তির বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। এ সুযোগেই বিশ্বের প্রধান পরাশক্তিগুলো মহাকাশে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে শুরু করেছে।
চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চায় চীন–রাশিয়ামহাকাশে পরাশক্তিগুলোর নীরব অস্ত্র প্রতিযোগিতা
বিবিসির তথ্য অনুযায়ী, শুধু রাশিয়াই নয়, যুক্তরাষ্ট্র. চীনসহ কয়েকটি দেশ ১৯৬৭ সালের চুক্তির বাইরের নানা সক্ষমতা নিয়ে কাজ করছে এবং মহাকাশে প্রচলিত অস্ত্র ও নজরদারি প্রযুক্তি মোতায়েন করেছে বা করার পরিকল্পনা করছে। এসব প্রযুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধ বা সংকটের সময় প্রতিদ্বন্দ্বী দেশের সামরিক যোগাযোগ, নজরদারি ও দিকনির্দেশনাকারী স্যাটেলাইট অকেজো করে দেওয়া।
উদাহরণ হিসেবে বলা যায়, গত সেপ্টেম্বরে মার্কিন বিমানবাহিনীর মন্ত্রী ট্রয় মেইঙ্ক প্রকাশ্যে স্বীকার করেছেন যে পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্রের ‘মহাকাশ–নিয়ন্ত্রণকারী অস্ত্র’ (স্পেস–কন্ট্রোল ওয়েপনস) ঘুরছে। তবে সেগুলোর ধরন বা সক্ষমতা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মার্কিন মন্ত্রীর ওই ঘোষণার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদমাধ্যমকে বলেছিলেন, মহাকাশকে অবশ্যই ‘যেকোনো ধরনের অস্ত্র থেকে মুক্ত রাখতে হবে’।
জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান এসডব্লিউপির ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, নিম্ন কক্ষপথে বিস্ফোরণ ঘটলে সবচেয়ে বেশিসংখ্যক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যবর্তী কক্ষপথে বিস্ফোরণ ঘটলে অবস্থান নির্ণয়ের ব্যবস্থা বিপদে পড়তে পারে। আর ভূস্থির কক্ষপথে বিস্ফোরণ ঘটলে সামরিক যোগাযোগ ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।এর আগে ২০০৭ সালে চীন ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি পুরোনো আবহাওয়া স্যাটেলাইট ধ্বংস করেছিল। এতে মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পরে দেশটি ‘এসজে-২১’ নামের একটি স্যাটেলাইটের মাধ্যমে ধ্বংস হওয়া স্যাটেলাইটটি অন্য কক্ষপথে সরিয়ে নেয়। এ ধরনের প্রযুক্তি অকেজো স্যাটেলাইট সরানোর কাজে ব্যবহার করা গেলেও সামরিক উদ্দেশ্যেও কাজে লাগানো সম্ভব।
যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর ২০২৬ সালের জুলাইয়ে হালনাগাদ করা তথ্যপত্রে বলা হয়েছে, চীন অন্য দেশের স্যাটেলাইটের যোগাযোগে বাধা সৃষ্টি, লেজার দিয়ে ক্যামেরা ও সংবেদনশীল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করা এবং স্যাটেলাইটের কাছাকাছি গিয়ে এর কার্যক্রমে হস্তক্ষেপ করার প্রযুক্তি তৈরি করছে।
রাশিয়াও ২০২১ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি পুরোনো স্যাটেলাইট ধ্বংস করেছিল। এতে প্রায় দেড় হাজার ধ্বংসাবশেষ তৈরি হয়। এগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্যও ঝুঁকি তৈরি করেছিল।
তবে এসব প্রচলিত স্যাটেলাইট–বিধ্বংসী প্রযুক্তির সঙ্গে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইটের পার্থক্য রয়েছে। একটি ক্ষেপণাস্ত্র দিয়ে নির্দিষ্ট স্যাটেলাইট ধ্বংস করা সম্ভব। কিন্তু মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটালে একই সঙ্গে বহু দেশের স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিস্ফোরণে কারা ক্ষতিগ্রস্ত হবে
মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের ক্ষয়ক্ষতি নির্ভর করবে বিস্ফোরণটি কত উচ্চতায় ঘটছে, তার ওপর। পৃথিবীর কক্ষপথকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়।
নিম্ন কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্টারলিংকের মতো ইন্টারনেট স্যাটেলাইট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এ অঞ্চলে রয়েছে।
মধ্যবর্তী কক্ষপথে যুক্তরাষ্ট্রের জিপিএস, ইউরোপের গ্যালিলিও ও রাশিয়ার গ্লোনাসের মতো অবস্থান নির্ণয়ের স্যাটেলাইট ঘোরে। এগুলো মুঠোফোনে অবস্থান জানা, উড়োজাহাজ ও জাহাজ চলাচল এবং সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ভূস্থির কক্ষপথ পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার ওপরে। আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার ও সামরিক যোগাযোগে এ কক্ষপথের স্যাটেলাইট ব্যবহৃত হয়।
জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান এসডব্লিউপির ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, নিম্ন কক্ষপথে বিস্ফোরণ ঘটলে সবচেয়ে বেশিসংখ্যক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যবর্তী কক্ষপথে বিস্ফোরণ ঘটলে অবস্থান নির্ণয়ের ব্যবস্থা বিপদে পড়তে পারে। আর ভূস্থির কক্ষপথে বিস্ফোরণ ঘটলে সামরিক যোগাযোগ ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সবচেয়ে বড় সমস্যা হলো বিস্ফোরণের প্রভাব শুধু একটি কক্ষপথে সীমাবদ্ধ না–ও থাকতে পারে। বিকিরণযুক্ত কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আটকে গিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্যাটেলাইটের ক্ষতি করতে পারে। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পাশাপাশি অন্যান্য দেশের স্যাটেলাইটও বিপদে পড়বে। ঝুঁকিতে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও চীনের মহাকাশ স্টেশনও।
মহাকাশে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর কী ঘটেছিল

Source - www.prothomalo.com ↗