Bangladesh · 2026-11-24 21:22:22

রৌমারীতে মদ খাওয়ার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

রৌমারীতে মদ খাওয়ার অপরাধে ৬ মাসের কারাদণ্ড
রৌমারীতে মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রৌমারী থানা পুলিশের একটি দল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে নটানপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মদ্যপান অবস্থায় মোঃ রিপন মিয়া (৩৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ রিপন মিয়া নটানপাড়া গ্রামের মৃত জোব্বারের ছেলে বলে জানা যায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩দিনের কারাদণ্ড প্রদান করেন।

এবিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক নির্মূলে রৌমারী সার্কেলের আওতাধীন সকল থানায় মাদকবিরোধী
অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান।

Source - www.bd24live.com ↗