নীলফামারীতে শতাধিক অসহায়, দরিদ্র ব্যাক্তিদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা পরিষদ হল রুমে অনুদানের এসব চেক বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং দরিদ্র মানুষদের ৬৬ জনের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী মামুনুর রশিদসহ অন্যানরা।
প্রধান অতিথি অ্যাডভোকেট মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক

অনুদানের চেক হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দীর্ঘদিন ধরে আর্থিক ভাবে অসহায় মানুষগুলো।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Source - www.bd24live.com ↗