সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই ভবনটিতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।