এবার বসেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশেষ এই আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে নতুন এক মুকুট। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোয় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সেই মুকুট। সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর মধ্যে বিশেষ তিনটি হীরা তুলে ধরছে মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। স্থানীয় সময় ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ভোরে)। সেখানেই নতুন মিস ইউনিভার্সের মাথায় মুকুট পরিয়ে দেবেন গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ। বিশেষ এই মুকুট ছাড়াও কী কী অপেক্ষা করছে এবারের বিজয়ীর জন্য, জেনে নেওয়া যাক।
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬

মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। এবারের মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’সাদা সোনার মুকুটে ৩ হাজার ১৫০টি হীরা
মিস ইউনিভার্সের ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। এবারের মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। বাংলায় বলা যায় ‘চিরন্তন ঐতিহ্যের দীপ্তি’।
১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাস বিপণিবিতানে ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ শীর্ষক আয়োজনে আনুষ্ঠানিকভাবে মুকুটটি উন্মোচন করা হয়। মুকুটটির নকশা করেছেন ভেনেজুয়েলার খ্যাতনামা গয়না ডিজাইনার জর্জ উইটেলস। তাঁর সঙ্গে মুকুট তৈরিতে কাজ করেছে প্যারিসের বিলাসবহুল গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ’অর।
১৮ ক্যারেটের সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি ব্রিলিয়ান্ট কাটের হীরা। মুকুটের পেছনের অংশে নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৭৫ সংখ্যাটি। আর মুকুটের সামনের অংশে থাকা বিশেষ তিনটি হীরা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক।
তিন হীরার তিন তাৎপর্য
আয়োজকদের মতে, মুকুটের বিশেষ তিনটি হীরার প্রতিটিরই আলাদা তাৎপর্য আছেআয়োজকদের মতে, মুকুটের বিশেষ তিনটি হীরার প্রতিটিরই আলাদা তাৎপর্য আছে। বাঁ দিকের হীরাটি অতীতের প্রতীক। মিস ইউনিভার্সের দীর্ঘ ইতিহাসে যেসব নারী নানা বাধা অতিক্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন এবং পরবর্তী প্রজন্মের নারীদের জন্য পথ খুলে দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানাতেই বসানো হয়েছে এই হীরা।
ডান দিকের হীরাটি বর্তমানের প্রতীক। নেতৃত্ব, সামাজিক উদ্যোগ ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে যেসব নারী নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তাঁদের প্রতিনিধিত্ব করছে এই হীরা।
আর তিনটির মধ্যে সবচেয়ে বড় হীরাটি বসানো হয়েছে মুকুটের কেন্দ্রে, মিস ইউনিভার্সের পরিচিত তারকা প্রতীকের ঠিক নিচে। এটি ভবিষ্যতের প্রতীক। আগামী প্রজন্মের যেসব নারী মিস ইউনিভার্সের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তাঁদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে এই হীরা।
ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়অতীতের যত মুকুট
১৯৫২ সালে মিস ইউনিভার্সের প্রথম আসর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে বদলেছে প্রতিযোগিতার মুকুটের নকশা১৯৫২ সালে মিস ইউনিভার্সের প্রথম আসর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে বদলেছে প্রতিযোগিতার মুকুটের নকশা। প্রতিটি মুকুটেই ফুটে উঠেছে ভিন্ন ভিন্ন ভাবনা ও শিল্পরীতি।
প্রথম আসরে ফিনল্যান্ডের আরমি কুসেলার মাথায় পরানো হয়েছিল ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। সেই মুকুটে ছিল ১ হাজার ৫২৯টি হীরা।
মিস ইউনিভার্সের ইতিহাসে অন্যতম আলোচিত মুকুট ‘মিকিমোটো ফিনিক্স ক্রাউন’। এতে ব্যবহার করা হয়েছিল ৫০০টি হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা।
২০২৪ ও ২০২৫ সালের আসরে ব্যবহৃত মুকুটটির নাম ‘লুমিয়ের দ্য লাঁফিনি’। ফিলিপাইনের গয়না নির্মাতা প্রতিষ্ঠান জুয়েলমারের তৈরি মুকুটটিতে সোনা, প্লাটিনাম ও হীরার পাশাপাশি ব্যবহার করা হয়েছিল ২৩টি সোনালি সাউথ সি মুক্তা।
এবার সেই মুকুটের জায়গা নিচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। নতুন মুকুট উন্মোচন উপলক্ষে আয়োজিত ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ প্রদর্শনীতে প্রতিযোগিতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ১৮টি মুকুট ও নানা স্মারক দেখার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। বিনা মূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই প্রদর্শনী।
মুকুট কি বিজয়ীর নিজের হয়ে যায়
মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট উঠেছিল ফাতিমা বশের মাথায়সাধারণত দায়িত্ব পালনের এক বছর মুকুটটি ব্যবহারের সুযোগ পান মিস ইউনিভার্স বিজয়ী। বিভিন্ন দেশ সফর, বিশেষ ফটোশুট, আনুষ্ঠানিক অনুষ্ঠান ও দাতব্য কার্যক্রমে তাঁকে মুকুট পরতে দেখা যায়।
দায়িত্ব পালনের মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফেরত দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্মারক হিসেবে বিজয়ীকে মুকুটের একটি প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হয়। তবে মুকুট ব্যবহারের নিয়ম সব আসরে এক রকম নয়।
মুকুট ছাড়াও কী কী পাবেন বিজয়ী
মিস ইউনিভার্সের বিজয়ী কী কী সুযোগ-সুবিধা পান, তার পূর্ণাঙ্গ তালিকা সাধারণত প্রকাশ করেন না আয়োজকেরা। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বিজয়ীর প্রাপ্তি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
অর্থনৈতিক সুবিধা, বিলাসবহুল আবাসন, নামীদামি ডিজাইনারের পোশাক, সৌন্দর্যচর্চার সুবিধা, আন্তর্জাতিক ভ্রমণ ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ থাকে বিজয়ীর জন্য।
আর্থিক প্রাপ্তি কত
ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।
এ ছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব পালন ও সংশ্লিষ্ট ব্যয় নির্বাহের জন্য মাসিক ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬২ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দের কথাও জানিয়েছে সংবাদমাধ্যম দুটি।
তবে মাসিক এই বরাদ্দকে বিজয়ীর ব্যক্তিগত আয় হিসেবে গণ্য করার সুযোগ নেই। আন্তর্জাতিক সফর, সাক্ষাৎকার, বিভিন্ন প্রকল্প ও আনুষ্ঠানিক দায়িত্ব পালনের ব্যয় মেটাতেও এই অর্থ ব্যবহার করা হতে পারে।
অবশ্য অর্থের এই পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
মাত্র তিন ঘণ্টায় মাহিকে মিস ইউনিভার্সের মঞ্চের জন্য প্রস্তুত করেছেন নিরঞ্জন, কে তিনিনিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট
বার্ষিক পারিশ্রমিক ছাড়াও দায়িত্ব পালনের সময় আবাসনের সুবিধা পান মিস ইউনিভার্স বিজয়ীবার্ষিক পারিশ্রমিক ছাড়াও দায়িত্ব পালনের সময় আবাসনের সুবিধা পান মিস ইউনিভার্স বিজয়ী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কে আয়োজকদের ব্যবস্থাপনায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ থাকে তাঁর জন্য। এই আবাসন থেকেই আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন বিজয়ী।
বিশ্বখ্যাত ডিজাইনারের পোশাক ও সৌন্দর্যচর্চার সুবিধা
এক বছরের দায়িত্ব পালনকালে খ্যাতনামা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের পোশাক পরার সুযোগ পান মিস ইউনিভার্স বিজয়ী। বিভিন্ন অনুষ্ঠান ও ফটোশুটের জন্য সরবরাহ করা হয় বিশেষ পোশাক, গয়না ও অন্যান্য ফ্যাশন অনুষঙ্গ।
মেকআপ ও চুলের সাজের জন্য পেশাদার বিশেষজ্ঞদের সেবাও পাওয়ার সুযোগ থাকে। পাশাপাশি বিভিন্ন প্রসাধনী ও সৌন্দর্যচর্চার পণ্য সরবরাহ করে সহযোগী প্রতিষ্ঠানগুলো।
বিশ্বের নানা দেশ ভ্রমণের সুযোগ
মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বের বিভিন্ন দেশ সফরের সুযোগ পান বিজয়ীমিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বের বিভিন্ন দেশ সফরের সুযোগ পান বিজয়ী। তবে এসব ভ্রমণ শুধু বেড়ানোর জন্য নয়, এর সঙ্গে যুক্ত থাকে নানা দায়িত্বও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেওয়া, দাতব্য কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণায় যুক্ত হওয়া, ফ্যাশন শো ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেওয়াসহ নানা কাজে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেন তিনি।
এসব আনুষ্ঠানিক সফরের যাতায়াত, হোটেলে থাকা ও সংশ্লিষ্ট ব্যয় সাধারণত আয়োজক প্রতিষ্ঠান বহন করে।
আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ
২০১৮ সালে মিস ইউনিভার্স হওয়ার পর দেশের মাটিতে পা রাখার মুহূর্তে ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রেমিস ইউনিভার্সের খেতাব একজন বিজয়ীর পেশাগত জীবনে খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। বিশ্বের নামীদামি ফ্যাশন, প্রসাধনী ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয়। বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ, ফটোশুট ও বিভিন্ন আন্তর্জাতিক প্রচারণায় অংশ নেওয়ার সুযোগও আসে।
যেমন গত আসরের বিজয়ী ফাতিমা বশ আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গেসের প্রচারণার মুখ হয়েছেন। মেক্সিকো সিটির বিভিন্ন স্থানে দেখা গেছে তাঁর সেই প্রচারণার বিজ্ঞাপন।
এসব সুযোগ শুধু মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনের এক বছরেই সীমাবদ্ধ থাকে না। নিজের যোগ্যতা ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে পরবর্তী সময়েও আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত অবস্থান তৈরি করতে পারেন একজন বিজয়ী।
সূত্র: মিস ইউনিভার্স অর্গানাইজেশন, ব্লুমবার্গ লিনিয়া, এল ইউনিভার্সো, মিন্ট, এবিসি পুয়ের্তো রিকো, দ্য ম্যানিলা টাইমস ও এবিএস-সিবিএন
মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি

Source - www.prothomalo.com ↗