Bangladesh · 2026-11-24 22:41:11

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে দুর্বৃত্তরা গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিম পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আবদুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।
কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে আবদুল হালিমের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সুদর্শন কুমার রায়, উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ), খুলনা মেট্রোপলিটন পুলিশকারা, কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় প্রথম আলোকে বলেন, আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। তিনি কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তাঁর ঘেরের ব্যবসাও ছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
সুদর্শন কুমার রায় আরও বলেন, কারা, কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
খুলনায় চাঁদা চাওয়ায় রেস্তোরাঁ বন্ধ, পুলিশের আশ্বাসে খোলার পর গুলিখুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪১টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৮টি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় এখনো মামলা হয়নি। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি, চাঁদাবাজিকে কেন্দ্র করে ১টি পারিবারিক সহিংসতাসহ ১৩টি এবং অন্যান্য ৮টি হত্যা মামলা হয়েছে। একই ঘটনায় তিনজন মারা যাওয়ায় ওই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছিল। ইতিমধ্যে আদালতে সাতটি মামলায় পুলিশি রিপোর্ট দাখিল করা হয়েছে। ২৯টি মামলার কেএমপিতে এবং দুটি মামলা নৌ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।
সব মিলিয়ে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি ও জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ড ঘটেছে।
২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক

Source - www.prothomalo.com ↗