সৃজনশীলতা, যুক্তিবোধ ও ইতিবাচকতার অঙ্গীকার নিয়ে পথচলার ২৮ বছর পূর্ণ করল প্রথম আলো। এই বিশেষ মাহেন্দ্রক্ষণকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তুলতে নানা আয়োজনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি। আবেগ, স্বপ্ন ও সমকালীন ভাবনার নান্দনিক উপস্থাপনায় দর্শকদের মাতিয়ে তোলেন আবৃত্তিশিল্পীরা। সুর ও তাল-লয়ের মেলবন্ধনে পুরো আয়োজনে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ ও আনন্দময় আবহ।
তীক্ষ্ণ যুক্তির সমন্বয়ে সাজানো রম্য বিতর্ক অনুষ্ঠানটিতে যোগ করে বাড়তি মাত্রা; তর্কবিতর্কের ফাঁকে ফাঁকে তৈরি হয় প্রাণখোলা হাসি ও উচ্ছ্বাসের মুহূর্ত।
অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর এ বি এম এহসান উল্লাহ খান। স্বাগত বক্তব্যে তিনি প্রথম আলো ও বন্ধুসভাকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর ২৮তম জন্মদিন

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা
Source - www.bondhushava.com ↗