পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফরের সুযোগ পেয়ে আনন্দ ও সম্মানিত বোধ করছেন বলে জানান। তিনি বলেন, দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনতে সংসদীয় যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্ব এবং জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে।
এ লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
পাকিস্তানের স্পিকারের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন

এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।
Source - www.bd24live.com ↗