ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, আটক ৩

কুড়িগ্রামের উলিপুরে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্নআয়ের মানুষদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী বলে জানিয়েছে পুলিশ।
Source - www.risingbd.com ↗