রাজধানীর খিলগাঁও থানার নারী ও শিশু সার্ভিস ডেস্কের পেছনে টিনের চালের ওপর ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মাজহারুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও থানার পেছনে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, থানার পেছনের অংশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মাজহারুলকে আটক করা হয়। সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরায় নিশ্চিত হয়েই তাঁকে আটক করা হয়েছে।
ওসি বলেন, আটক মাজহারুল
খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরায় দেখে একজনকে আটক
নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তাঁর সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের কাছে তথ্য এসেছে, তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ককটেল বিস্ফোরণ ঘটাতেন। বর্তমানে তিনি খিলগাঁও থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
Source - www.prothomalo.com ↗