Bangladesh · 2026-11-25 07:00:00

বুধে গ্রহে পৌঁছাল বেপিকলম্বো, ফাঁস হবে গ্রহের কেন্দ্রের রহস্য

বুধে গ্রহে পৌঁছাল বেপিকলম্বো, ফাঁস হবে গ্রহের কেন্দ্রের রহস্য
সূর্যের সবচেয়ে গ্রহ বুধে যাওয়া কিন্তু মোটেও ছেলেখেলা নয়। সূর্যের এত কাছাকাছি থাকায় নক্ষত্রটির প্রবল মাধ্যাকর্ষণ শক্তি যেকোনো মহাকাশযানকে প্রচণ্ড বেগে নিজের দিকে টানতে থাকে। ফলে সেই দুর্বার গতি কমিয়ে ছোট্ট এই গ্রহটির কক্ষপথে ঢোকা রীতিমতো অসাধ্য সাধন করার মতো ব্যাপার। আপনাকে অবাক করার মতো একটি তথ্য দিই। সৌরজগতের একেবারে শেষ প্রান্তে থাকা বামন গ্রহ প্লুটোতে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সূর্যের কাছের এই বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে তার চেয়েও বেশি শক্তির দরকার হয়!
এত সব প্রতিকূলতা আর দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে ইতিহাস গড়ল ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো। ২০১৮ সালে পৃথিবী ছেড়ে যাওয়া এই যানটি একাধিক গ্রহের পাশ দিয়ে ঘুরে নিজের গতি কমিয়ে সম্প্রতি বুধের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে। নাসার মেসেঞ্জার মিশনের পর এটিই মানব ইতিহাসের দ্বিতীয় কোনো মহাকাশযান, যা বুধকে প্রদক্ষিণ করার গৌরব অর্জন করল।
সূর্যের কাছে বুধ, তবু শুক্রগ্রহ বেশি উজ্জ্বল কেন২০১৮ সালে পৃথিবী ছেড়ে যাওয়া ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো একাধিক গ্রহের পাশ দিয়ে ঘুরে নিজের গতি কমিয়ে সম্প্রতি বুধের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।মূলত দুটি আলাদা উপগ্রহ নিয়ে তৈরি এই যানটি আগামী ১৮ দিনের মধ্যেই দুটি ভাগে আলাদা হয়ে যাবে। সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করার জন্য বিশেষ বর্ম নিয়ে তৈরি এই যান দুটি বুধের চৌম্বকক্ষেত্রের একেবারে বাইরের সীমানা থেকে শুরু করে এর ভেতরের বিশাল লোহার কেন্দ্র পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চালাবে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রজেক্ট বিজ্ঞানী জেরাইন্ট জোনসের মতে, পাথুরে গ্রহগুলোর মধ্যে আমরা বুধ সম্পর্কেই সবচেয়ে কম জানি। এই মিশনের তথ্য শুধু আমাদের সৌরজগতের জন্মের ইতিহাসই বলবে না, বরং দূরের নক্ষত্রদের চারপাশে ঘুরতে থাকা ভিনগ্রহ সম্পর্কেও নতুন ধারণা দেবে। কারণ, এ পর্যন্ত আবিষ্কৃত অনেক এক্সোপ্ল্যানেটই তাদের নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক আমাদের বুধ গ্রহের মতো।
বুধ গ্রহ ধারণার চেয়েও দ্রুত ছোট হচ্ছে, কেনসূর্যের প্রচণ্ড তাপ সহ্য করার জন্য বিশেষ বর্ম নিয়ে তৈরি এই যান দুটি বুধের চৌম্বকক্ষেত্রের একেবারে বাইরের সীমানা থেকে শুরু করে এর ভেতরের বিশাল লোহার কেন্দ্র পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চালাবে।পাথুরে এই গ্রহে কি কোনো আদিম ইতিহাস লুকিয়ে আছে
খালি চোখে আকাশে দেখা গেলেও পৃথিবী থেকে বুধকে পর্যবেক্ষণ করা বেশ কঠিন। সত্তরের দশকে নাসার ‘মেরিনার ১০’ বুধের পাশ দিয়ে তিনবার উড়ে গিয়েছিল এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেসেঞ্জার প্রথমবারের মতো এর কক্ষপথে থেকে তথ্য সংগ্রহ করেছিল। ইতালীয় বিজ্ঞানী জিউসেপ কলম্বোর নামানুসারে রাখা এই নতুন মিশনটি সেই পুরোনো আবিষ্কারের ওপর ভিত্তি করেই কাজ করবে। কলম্বো কিন্তু ‘বেপি’ নামে পরিচিত ছিলেন। তিনিই মেরিনার ১০ মিশনের গতিপথ হিসাব করেছিলেন।
পৃথিবীতে যেমন ঝড়-বৃষ্টি বা টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রাচীন ভূতাত্ত্বিক চিহ্নগুলো মুছে যায়, বুধে কিন্তু তেমনটা হয় না। এর বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। এখানে কোনো টেকটোনিক প্লেটও সক্রিয় নয়।
সত্তরের দশকে নাসার ‘মেরিনার ১০’ বুধের পাশ দিয়ে তিনবার উড়ে গিয়েছিলতাই কোটি কোটি বছর ধরে জমা হওয়া ক্ষত আর গর্তগুলো বুধের বুকে এক ইতিহাসের বইয়ের মতো সাজানো আছে। বুধ গ্রহটি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের দিকে সংকুচিত হচ্ছে। ফলে এর ওপরের ত্বক কুঁচকে গিয়ে প্রায় দুই মাইল উঁচু হাজার হাজার বিশাল খাড়া পাহাড় তৈরি হয়েছে। ইউরোপিয়ান অরবিটারটি পুরো গ্রহটির নিখুঁত মানচিত্র তৈরি করবে, যাতে বিজ্ঞানীরা বুঝতে পারেন গ্রহটি ঠিক কীভাবে সংকুচিত হচ্ছে। এছাড়া প্রাচীন আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হওয়া সমতল ভূমি এবং বিস্ফোরণের ফলে তৈরি হওয়া অগ্ন্যুৎপাতের মুখগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারবেন, বুধের আগ্নেয়গিরি ঠিক কবে শান্ত হয়েছিল।
বুধ গ্রহ কী দিয়ে তৈরি, এর গঠন কেমনসত্তরের দশকে নাসার মেরিনার ১০ বুধের পাশ দিয়ে তিনবার উড়ে গিয়েছিল এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেসেঞ্জার প্রথমবারের মতো এর কক্ষপথে থেকে তথ্য সংগ্রহ করেছিল।বুধের বুকে কীভাবে টিকে আছে এই অবিশ্বাস্য শীতলতা
মেসেঞ্জার মিশনের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার ছিল বুধের বুকে বরফ এবং সালফাইডের মতো উদ্বায়ী পদার্থের অস্তিত্ব। ভাবা যায়! যে গ্রহে দিনের বেলার তাপমাত্রা ৮০০ ডিগ্রি ফারেনহাইটেরও (প্রায় ৪২৭ ডিগ্রি সেলসিয়াস) ওপরে উঠে যায়, সেখানে বরফ টিকে আছে কীভাবে? এর পেছনে কাজ করছে বুধের অদ্ভুত ঘূর্ণন। পৃথিবী যেমন নিজের অক্ষে কিছুটা হেলে ঘোরে, বুধ কিন্তু তা করে না। এটি প্রায় সোজা হয়ে ঘোরে। ফলে বুধের উত্তর ও দক্ষিণ মেরুর গভীর ক্রেটারগুলোর তলদেশে সূর্যের আলো কখনোই পৌঁছায় না। চির অন্ধকার সেই গর্তগুলোর তাপমাত্রা থাকে মাইনাস ২৮০ ডিগ্রি ফারেনহাইটেরও নিচে! সেখানেই জমে আছে বিশাল বরফের স্তূপ। বেপিকলম্বোর যন্ত্রপাতি এই বরফের রাসায়নিক গঠন আরও নিখুঁতভাবে পরীক্ষা করবে।
শুধু মেরু অঞ্চলের অন্ধকার গর্তই নয়, বুধের বুকে হলোস নামের কিছু অদ্ভুত উজ্জ্বল গর্ত দেখা যায়, যা সৌরজগতের আর কোথাও নেই। জনস হপকিন্স ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী ডক্টর ক্যারোলিন আর্নস্টের মতে, সূর্যের তাপে পুরোনো পাথর কালো হয়ে গেলেও এই গর্তগুলো বেশ উজ্জ্বল, যা প্রমাণ করে এগুলো ভূতাত্ত্বিক হিসাবে বেশ নতুন। কোনো উল্কাপিণ্ডের আঘাতে মাটির নিচের উদ্বায়ী পদার্থ বেরিয়ে এসে মহাকাশে বাষ্প হয়ে উড়ে যাওয়ার ফলে এই গর্তগুলো তৈরি হতে পারে। বেপিকলম্বোর ডেটা এই রহস্যের জট খুলবে বলে বিজ্ঞানীরা আশাবাদী।
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধজনস হপকিন্স ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী ডক্টর ক্যারোলিন আর্নস্টের মতে, সূর্যের তাপে পুরোনো পাথর কালো হয়ে গেলেও এই গর্তগুলো বেশ উজ্জ্বল, যা প্রমাণ করে এগুলো ভূতাত্ত্বিক হিসাবে বেশ নতুন।বুধের ভেতরে আসলে কী চলছে
টেলিস্কোপ দিয়ে বুধের আকার ও ভর মেপেই বিজ্ঞানীরা অবাক হয়েছিলেন। পৃথিবীর তুলনায় এর মাধ্যাকর্ষণ শক্তি তিন ভাগের এক ভাগ হলেও, এর ঘনত্ব প্রায় পৃথিবীর সমান! কারণ বুধ গ্রহের বিশাল আকারের লোহার কেন্দ্র। গ্রহটির ১ হাজার ৫১৬ মাইল ব্যাসার্ধের প্রায় ৮৫ শতাংশই হলো নিরেট ও তরল লোহা! বিজ্ঞানীদের ধারণা, সুদূর অতীতে বিশাল কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে বুধের ভয়ংকর সংঘর্ষ হয়েছিল। সেই ধাক্কায় এর ওপরের পাথুরে আবরণ বা ম্যান্টল ছিটকে মহাকাশে হারিয়ে যায়, আর পড়ে থাকে বিশাল এই লোহার গোলকটি। ইউরোপিয়ান অরবিটারটি বুধের অভ্যন্তরীণ গঠন এবং এর খনিজ পদার্থগুলো পরীক্ষা করে এই সংঘর্ষের ইতিহাস নিশ্চিত করবে।
বুধ: যে গ্রহে এক দিনে দুই বছরমেসেঞ্জার মিশনে দেখা গিয়েছিল, বুধের চৌম্বকক্ষেত্রটি একদিকে হেলে থাকে। অর্থাৎ এর দক্ষিণ গোলার্ধের চেয়ে উত্তর গোলার্ধে চৌম্বকীয় শক্তি অনেক বেশি!সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে বুধের চৌম্বকক্ষেত্রে। পৃথিবী ছাড়া সৌরজগতের আর কোনো পাথুরে গ্রহের নিজস্ব বৈশ্বিক চৌম্বকক্ষেত্র নেই। বুধের ভেতরের তরল লোহার স্রোত এই চৌম্বকক্ষেত্র তৈরি করে। কিন্তু মেসেঞ্জার মিশনে দেখা গিয়েছিল, বুধের চৌম্বকক্ষেত্রটি একদিকে হেলে থাকে। অর্থাৎ এর দক্ষিণ গোলার্ধের চেয়ে উত্তর গোলার্ধে চৌম্বকীয় শক্তি অনেক বেশি! জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির বিজ্ঞানী গো মুরাকামি স্বীকার করেছেন, কেন এমনটা হয় তা আজও অজানা। কারও ধারণা, ভেতরের তরল লোহার কেন্দ্রের ওপর লোহার তুষার ঝরে পড়ার কারণে এমনটা ঘটতে পারে। জাপানের অরবিটারটি বুধের চৌম্বকীয় বলয়ের ভেতরে-বাইরে ঘুরে সূর্যের সৌরঝড় কীভাবে এই চৌম্বকক্ষেত্রকে বাঁকিয়ে দিচ্ছে, তা নিখুঁতভাবে পরিমাপ করবে। আগামী কয়েক বছরে এই দুটি মহাকাশযানের তথ্য একসঙ্গে মেলালে বুধ গ্রহের জটিল ধাঁধার সবকটি টুকরোই হয়তো মিলে যাবে।
লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শশিকর, মাদারীপুর
সূত্র: লাইভ সায়েন্স ও স্পেস ডটকম
জয়নুল আবেদিনের নামে বুধ গ্রহের গর্ত

Source - www.bigganchinta.com ↗