রাজশাহীর পুঠিয়ার প্রতিটি স্থাপত্য যেন অতীতের কোনও না কোনও গল্প বয়ে নিয়ে চলেছে। তেমনই এক ব্যতিক্রমী স্থাপনা দোল মন্দির। চারতলা এই প্রাচীন স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ৬৪টি দরজা। শুধু স্থাপত্যের অভিনবত্ব নয়, মন্দিরটি ঘিরে রয়েছে এক মজার লোককথাও। কথিত আছে, কোনও দেবদেবীর পূজার জন্য নয়, বরং নিজের কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্যই নাকি জমিদার এই বহুতল দালান তৈরি করিয়েছিলেন!... বিস্তারিত