কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া খবরের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এরপর তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে যায়। রাত পৌনে একটার দিকে পুলিশ হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় যাচাই–বাছাই করেন পুলিশ সদস্যরা।
আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর পাঁচটার দিকে পুলিশ আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে। বাকি দুজন হচ্ছেন বদির সহযোগী আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। পরে তাঁদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বদির ছেলে, ভাইসহ চারজন সিলেটে এসেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এমপি নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন।

Source - www.prothomalo.com ↗