নীলফামারীর কিশোরগঞ্জে অভিনব মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে ভয়েস অব কিশোরগঞ্জ নামে একটি মাদকবিরোধী সংগঠন।
মঙ্গলবার রাতে হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান, লিফলেট, ফেস্টুন নিয়ে বড়ভিটা বাজারের দোকানে দোকানে প্রচারণা করেছে। “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না” স্লোগান নিয়ে বড়ভিটা বাজারের সকল দোকানে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় ফেস্টুন, প্লেকার্ড ও স্লোগান দিয়ে গোটা বাজার প্রর্দশন করা হয়।
এসময় বাজারের সকলেই মাদককে না বলে সমর্থন দিয়েছেন। ব্যবসায়ীরা একমত পোষন করে বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, প্রতি মহল্লায়, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী প্রচারণার আহবান জানান।
ভয়েস অব কিশোরগঞ্জ মাদকবিরোধী কমিটির আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্য সচিব. সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে এ প্রচারণা করা হয়।
কিশোরগঞ্জে অভিনব কৌশলে বাজারে বাজারে মাদক বিরোধী প্রচারণা

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান, খোকনুজ্জামান, সদস্য আশরাফুল ইসলাম রাজু, মিডিয়া সেলের সাহেব আলী প্রমুখ। এছাড়া প্রচারণার সময় বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন যুবক, স্থানীয় লোকজন অংশগ্রহণ করে।
Source - www.bd24live.com ↗