Bangladesh · 2026-11-04 15:16:25

মীরসরাইয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ ১ জন গ্রেফতার

মীরসরাইয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ ১ জন গ্রেফতার
মীরসরাইয় থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসহ নওশেদ আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় রওশন জামান মিস্ত্রি বাড়ির সামনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেপ্তার নওশেদ আলম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল গণমাধ্যমকে জানান, দুপুরে অভিযান চালিয়ে ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি স্টিলের কিরিচ এবং লোহার তৈরি তিনটি ছোরাসহ নওশেদ আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মীরসরাই থানায় মামলা করা হয়েছে।

Source - www.bd24live.com ↗