Bangladesh · 2026-11-25 11:00:00

আপনার পাসওয়ার্ডও কি প্রিয় ফুটবল ক্লাবের নামে

আপনার পাসওয়ার্ডও কি প্রিয় ফুটবল ক্লাবের নামে
দুনিয়া এখন পাসওয়ার্ডের। মেইল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল—কোথায় পাসওয়ার্ড লাগে না! ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় যেকোনো কাজেই নিরাপত্তার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হয়। একসঙ্গে অনেকগুলো পাসওয়ার্ড হয়ে গেলে মনে রাখাও কঠিন। সে জন্য সহজে মনে রাখা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। আর মনে রাখার বিষয়ে প্রায় সবাই প্রাধান্য দেন পছন্দের বিষয়গুলো। সে ক্ষেত্রে পছন্দের ফুটবল ক্লাবের নাম কেন পাসওয়ার্ড হবে না!
হবে তো বটেই। সাইবার নিরাপত্তা সংস্থা নর্ডপাসের বার্ষিক গবেষণা বলছে, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড নির্বাচনে বড় প্রভাব ফেলে ফুটবল ক্লাবের নাম। কিন্তু বিপদ হলো, এমন পাসওয়ার্ড হ্যাকারদের পক্ষে কয়েক সেকেন্ডেই ধরে ফেলা সম্ভব।
নর্ডপাসের আট বছর ধরে পরিচালিত ‘টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস’ সমীক্ষায় এবার জনপ্রিয় সংস্কৃতি ও পাসওয়ার্ড নির্বাচনের সম্পর্কও বিশ্লেষণ করা হয়েছে। রক ব্যান্ড, ভিডিও গেম, ক্রীড়াবিদ, অ্যানিমেসহ সংস্কৃতির নানা অনুষঙ্গ উঠে এসেছে গবেষণায়। ফুটবলপ্রেমী দেশগুলোর পাসওয়ার্ডের তালিকায় ক্লাবের নামের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সাইবার হামলা ও নিরাপত্তা ত্রুটিতে ফাঁস হওয়া তথ্য এবং ডার্ক ওয়েব রিপোজিটরি বিশ্লেষণ করে তৈরি হয়েছে তালিকা।ব্রাজিলের কথাই ধরা যাক। সেখানে বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় ২০তম স্থানে রয়েছে ‘ফ্লামেঙ্গো’। ১৯তম স্থানে ‘সাও পাওলো’। প্রথমটি দেশটির জনপ্রিয় ফুটবল ক্লাব। তবে সাও পাওলো শহরের নামও। ফলে এই পাসওয়ার্ডের পেছনে ফুটবলপ্রেম কতটা কাজ করেছে, তা নিশ্চিত নয়।
পর্তুগালে বেনফিকা সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি। ছবিটি বেনফিকার মাঠ স্টেডিয়াম অব লাইটে তোলাপর্তুগালের তালিকায় আছে ‘বেনফিকা১৯০৪’। বেনফিকা ক্লাবের প্রতিষ্ঠাবর্ষ ১৯০৪। আছে ‘স্পোর্তিং’ নামটিও। স্পোর্তিং লিসবন থেকেই উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ইংল্যান্ডের পাসওয়ার্ডের তালিকায় রয়েছে ‘লিভারপুল১’ ও ‘চেলসি’। নেদারল্যান্ডসে ‘ফেইনুর্ড’। জার্মানিতে খেলাধুলাভিত্তিক পাসওয়ার্ডের মধ্যে সপ্তম স্থানে ‘হ্যান্ডবল১’।
ইতালিতে ‘জুভেন্টাস’ ও ‘নাপোলি১৯২৬’ বেশ প্রচলিত। সেখানে ‘রোনালদো১’ নামটিও পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। তবে এই রোনালদো কে? জুভেন্টাসের ক্রিস্টিয়ানো, নাকি ইন্টার মিলান ও এসি মিলানে খেলা ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও, তা স্পষ্ট নয়।
মরক্কো নয়, আফকন শিরোপা সেনেগালেরলাতিন আমেরিকাতেও একই ছবি। মেক্সিকোয় ২০তম স্থানে ‘ক্রুজ আজুল’। চিলিতে ১৮তম স্থানে ‘কোলো কোলো’। দেশটিতে ‘কোলোকোলো১’ নামটিও জনপ্রিয়।
সমীক্ষা যেভাবে হয়েছে
নর্ডপাস ও তাদের সহযোগী প্রতিষ্ঠান নর্ডলেয়ার ইন্টেলিজেন্স স্বতন্ত্র সাইবার নিরাপত্তা গবেষকদের সহায়তায় সমীক্ষাটি পরিচালনা করেছে।
কোলো কোলোর মাঠ মনুমেন্তাল ডেভিড আরেল্লানো স্টেডিয়াম। কোলো কোলো চিলিতে বেশ জনপ্রিয় ক্লাব২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সাইবার হামলা ও নিরাপত্তা ত্রুটিতে ফাঁস হওয়া তথ্য এবং ডার্ক ওয়েব রিপোজিটরি বিশ্লেষণ করে তৈরি হয়েছে তালিকা। ৪৪টি দেশের ব্যবহারকারীদের পাসওয়ার্ডের ধরন এতে উঠে এসেছে।
গবেষণার জন্য কোনো ব্যক্তিগত তথ্য সরাসরি কেনা বা সংগ্রহ করা হয়নি। আগে থেকেই সাইবার নিরাপত্তা ঘটনায় উন্মুক্ত হয়ে পড়া তথ্য ব্যবহার করা হয়েছে।
তবে পাসওয়ার্ডের পেছনের অনুপ্রেরণা আর সেটি ব্যবহারের সময় এক না-ও হতে পারে। আশির দশকের কোনো রক ব্যান্ডের ভক্ত যেমন সম্প্রতি সেই ব্যান্ডের নামে পাসওয়ার্ড তৈরি করতে পারেন, তেমনি কৈশোরে তৈরি পাসওয়ার্ডও অনেকে সারা জীবন ব্যবহার করেন।
নর্ডপাসের আগের গবেষণায়ও দেখা গেছে, বহু প্রাপ্তবয়স্ক মানুষ এখনো কৈশোরে তৈরি পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখছেন।

Source - www.prothomalo.com ↗