Bangladesh · 2026-11-25 10:20:55

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলকলাগেজের চাবি দিতে রাজি হচ্ছিলেন না এক যাত্রী। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে তল্লাশি করতেই পাওয়া গেল আয়তাকার দুটি ধাতব ফলক। মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা এই ফলক দুটি হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দেশের প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।
এরপর শুরু হয় ফলক দুটির পরিচয় শনাক্ত ও সংরক্ষণের প্রক্রিয়া। বিশেষজ্ঞরা জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করলেও দাপ্তরিক জটিলতায় সেগুলো সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় ২২ মাস। অবশেষে ৫ নভেম্বর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে প্রাচীন এ দুই তাম্রফলক।
প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল। সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে। তাম্রফলক দুটিতে ভূমিদানের বিবরণও থাকতে পারে। তবে সেগুলোর লিপি পাঠোদ্ধার ও ঐতিহাসিক পরিচয় নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
ফেরদৌসী মাহবুব, যুগ্ম কমিশনার, ঢাকা কাস্টম হাউসপ্রত্নতত্ত্বের বিষয়ে আমরা সব সময় সতর্ক থাকি। এ যাত্রীর কাছেও তাম্রফলক পাওয়ায় আমরা সেগুলো জব্দ করি। তবে এগুলো তাঁর পরিবারের হওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা নিইনি।জব্দের পর বিশেষজ্ঞের পরীক্ষা

জাতীয় জাদুঘর থেকে পাওয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের একটি নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ ডিসেম্বর বিমানবন্দরের বহির্গমন গেটে যুক্তরাষ্ট্র যাওয়ার আনুষ্ঠানিকতা সারছিলেন ওই যাত্রী। এ সময় নিরাপত্তা তল্লাশিতে তাঁর লাগেজ স্ক্যান করে সন্দেহ হয় কর্মকর্তাদের। লাগেজের চাবি চাওয়া হলে তিনি তা দিতে রাজি হননি। এতে সন্দেহ আরও বাড়ে কাস্টমস কর্মকর্তাদের। তাঁরা লাগেজের তালা ভাঙার প্রস্তুতি নিলে শেষ পর্যন্ত সেটি খুলে দেন ওই যাত্রী।
এরপর লাগেজটি ইনভেন্টরি টেবিলে নিয়ে তল্লাশি করা হয়। ভেতরে পাওয়া যায় আয়তাকার দুটি ধাতব বস্তু। সেগুলো দেখে সন্দেহ হয় এভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) ও কাস্টমস কর্মকর্তাদের। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বস্তু দুটি প্রাচীন আমলের তাম্রফলক। দুটির মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। দেশের প্রত্নসম্পদ বিদেশে পাচারের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় সেগুলো।
ওই নথির ভাষ্য অনুযায়ী, ধাতব বস্তুগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে সন্দেহ হওয়ায় আইনানুগ নিষ্পত্তির জন্য কাস্টমস আইন ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী ওই ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয় এবং বিচারিক কার্যক্রম গ্রহণের জন্য ডিটেনশন মেমো (ডিএম) কপি বিচার শাখায় পাঠানোর সুপারিশ করা হয়।
তবে ওই যাত্রীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফেরদৌসী মাহবুব। ১৭ নভেম্বর তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রত্নতত্ত্বের বিষয়ে আমরা সব সময় সতর্ক থাকি। এ যাত্রীর কাছেও তাম্রফলক পাওয়ায় আমরা সেগুলো জব্দ করি। তবে এগুলো তাঁর পরিবারের হওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা নিইনি।’
প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল। সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে। তাম্রফলক দুটিতে ভূমিদানের বিবরণও থাকতে পারে। তবে সেগুলোর পাঠোদ্ধার ও ঐতিহাসিক পরিচয় নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।জব্দ করার পর ফলক দুটি সম্পর্কে অধিকতর যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয় ঢাকা কাস্টম হাউস। বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়ে ওই বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরকে চিঠি দেয় তারা।
এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ জানুয়ারি জাদুঘরের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল বিমানবন্দরে যায়। তারা ফলক দুটি পরীক্ষা-নিরীক্ষা করে।
প্রাচীন এই নিদর্শনগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ দলটি ওই বছরের ১৮ ফেব্রুয়ারি একটি লিখিত প্রতিবেদন জমা দেয়। সেখানে ফলক দুটি জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করা হয়। সাধারণ দর্শনার্থীদের নিদর্শন দুটি দেখার পাশাপাশি গবেষকদের সেগুলো নিয়ে কাজ করার সুযোগ তৈরির কথাও বলা হয়।
দাপ্তরিক জটিলতায় আটকে ছিল হস্তান্তর

বিশেষজ্ঞ দলের সুপারিশের পর শুরু হয় ফলক দুটি হস্তান্তরের দাপ্তরিক প্রক্রিয়া। কিন্তু কাস্টম হাউসের কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক জটিলতায় সে সময় আটকে যায় উদ্যোগটি।
জাতীয় জাদুঘর থেকে পাওয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের আরেকটি নথি থেকে জানা গেছে, গত বছরের ২৪ জুন ফলক দুটি দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও সর্বসাধারণের প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয় কাস্টম হাউস। এ জন্য জাদুঘরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। তবে কর্মকর্তাদের বদলির কারণে সে দফায়ও ফলক দুটি বুঝে নিতে পারেনি জাদুঘর।
রেবন্তর বিরল মূর্তি উদ্ধার করে জাদুঘরে দিল বিজিবি, এই মূর্তির বিশেষত্ব কীবিমানবন্দরে জব্দ করা আরও একটি তাম্রফলক। দুটি ফলকের ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রামএ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খান ১৭ নভেম্বর প্রথম আলোকে বলেন, ‘তাম্রফলকগুলো পাওয়ার পরপরই আমরা জাতীয় জাদুঘরের সঙ্গে যোগাযোগ করি। চলতি বছরের জুন মাসে সেগুলো নিয়ে যাওয়ার জন্য জাদুঘর কর্তৃপক্ষকে আবার জানানো হলে তারা তাম্রফলকগুলো নিয়ে গেছে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বিলম্ব হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ করে সেগুলো নিয়ে যাওয়ার জন্য তাগাদা দিয়েছি।’
এভাবে বিমানবন্দরে জব্দ হওয়ার প্রায় ২২ মাস পর ৫ নভেম্বর কাস্টম হাউস থেকে আনুষ্ঠানিকভাবে ফলক দুটি জাতীয় জাদুঘরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মনিরুল হক এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম এ মালেক মিলন ফলক দুটি গ্রহণ করেন। পরে সেগুলো জাদুঘরে নিয়ে আসা হয়।
মনিরুল হক, কিপার, ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগ, জাতীয় জাদুঘরএগুলো নিয়ে গবেষণা চলছে। কাস্টমসের সতর্কতায় রক্ষা পাওয়া এবং বর্তমানে জাতীয় জাদুঘরে সম্পূর্ণ সুরক্ষিত থাকা এই তাম্রফলকগুলোর পাঠোদ্ধার ও গবেষণা সম্পন্ন হলে আমাদের অতীত ইতিহাসের অনেক অজানা অধ্যায় ও গল্প উন্মোচিত হতে পারে।পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগ বর্তমানে তাম্রফলক দুটি নিয়ে প্রাথমিক গবেষণা করছে। জাদুঘর কর্তৃপক্ষের ধারণা, সংস্কৃত ভাষায় লেখা ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। সে সময় বাংলায় পাল রাজবংশের শাসন চলছিল। তাই এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ফলক দুটির লিপি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, এগুলো সিদ্ধমাতৃকা অথবা প্রাচীন বাংলা লিপির বিকাশপর্বের কোনো লিপিতে লেখা।
প্রাথমিক পাঠোদ্ধার থেকে ধারণা করা হচ্ছে, তাম্রফলক দুটি ভূমিদানের দলিল হতে পারে। প্রাচীন বাংলায় ভূমিদানের বিষয়গুলো এ ধরনের তাম্রফলকে লিখে রাখার প্রচলন ছিল। তবে ফলক দুটির প্রকৃত বিষয়বস্তু জানতে পূর্ণাঙ্গ পাঠোদ্ধার প্রয়োজন।
‘দুই শতাব্দী’ আগের কাবিননামায় কনের তিন শর্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউস এবং জাতীয় জাদুঘরের দুটি নথিউন্মোচিত হতে পারে ইতিহাসের অজানা অধ্যায়

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মনিরুল হক ১৬ নভেম্বর দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এগুলো নিয়ে গবেষণা চলছে। কাস্টমসের সতর্কতায় রক্ষা পাওয়া এবং বর্তমানে জাতীয় জাদুঘরে সম্পূর্ণ সুরক্ষিত থাকা এই তাম্রফলকগুলোর পাঠোদ্ধার ও গবেষণা সম্পন্ন হলে আমাদের অতীত ইতিহাসের অনেক অজানা অধ্যায় ও গল্প উন্মোচিত হতে পারে।’
মনিরুল হক আরও বলেন, তাম্রফলক দুটির পাঠোদ্ধার ও গবেষণার কাজে বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে। তাঁদের সহায়তায় ফলক দুটির লিপি, সময়পর্ব ও বিষয়বস্তু সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
১৩ টাকা সিক্কায় ছয় বছরের মেয়েকে বিক্রি করেছিলেন বাবা

Source - www.prothomalo.com ↗