অফিসের ক্যানটিনে তুমুল আড্ডা শুরু হয়েছে। অফিস টাইমে আড্ডা হওয়ার কথা নয়, ক্যানটিনে হলেও। আজ যেন অফিসের পলিসি, প্রসিডিওর সব ভেঙে পড়েছে। আড্ডা ক্লাইমেক্সে উঠে তর্কে রূপ নিয়েছে। ভয়াবহ তর্ক।
রাকিব টেবিলে চাপড় দিয়ে বললেন, ‘কাজের পরে গিফট নিলে সমস্যা কী? কাজ তো ওভার!’
টেবিলে চাপড় দেওয়ার পর সজীবের সামনের কাপ লাফিয়ে কাত হয়ে গেছে। কাপ থেকে চা গড়িয়ে পড়েছে সজীবের প্যান্টে। সজীব বললেন, ‘এটা কোনো কাজ করলেন, রাকিব ভাই! প্যান্ট এমন জায়গায় ভিজেছে যে না শোকানো পর্যন্ত ক্যানটিন থেকে বের হওয়া যাবে না।’
অন্য সময় হলে আলোচনার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠত। এখন সজীবের এ কথা কেউ শুনেছে বলে মনে হলো না। আসিফ বললেন, ‘গিফট নিতে সমস্যা নেই। সমস্যা হলো গিফটের সঙ্গে যদি কোনো এক্সপেকটেশন থাকে। এক মাঘে যেমন শীত যায় না, সে রকম এক কাজে টেন্ডার শেষ হয় না। কাজ আবার আসবে।’
গিফট ইজ নট ব্রাইব!

রাকিব বললেন, ‘আপনি বিশাল পেঁচাইল্যা পাবলিক, ভাই। এখানে এক্সপেকটেশনের কথা কেন আসছে!’
আসিফ বললেন, ‘মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি বলছি, কাজের পর আমি আপনাকে আইফোন দিলাম উইথ এক্সপেকটেশনস, পরের কাজটাও আপনি আমাকেই দেবেন। তখন সেটা আর গিফট থাকে না।’
রাকিব চায়ে চুমুক দিয়ে বললেন, ‘আইফোন দেওয়ার পরও যদি পরের কাজ আপনাকে না দিই, তাহলে?’
আসিফ বললেন, ‘তাহলে তো এটা পিওর লাভ! কোনো কমার্শিয়াল ট্রানজ্যাকশন নেই!’
অমনি সজীব বলে উঠলেন, ‘আপনারা বিষয়টা বুঝতেই পারছেন না। এখন সবকিছুর প্রফেশনাল ইন্টারপ্রিটেশন আছে।’
রাকিব আগ্রহ নিয়ে বললেন, ‘যেমন?’
সজীব বললেন, ‘ধরুন, কেউ আপনাকে একটা রোলেক্স ঘড়ি দিল। সেটা হবে আপনার অ্যাপ্রিসিয়েশন। যদি একটা গাড়ি দেয়, তাহলে সেটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আর একটা ফ্ল্যাট দিলে, সেটা হয়ে যাবে লংটার্ম নেটওয়ার্কিং!’
আসিফ বললেন, ‘আর ক্যাশ দিলে?’
সজীব তার প্যান্টের ভেজা জায়গা আবার একবার ঘষে নিয়ে বললেন, ‘ওটা একটু ওল্ড ফ্যাশনড।’
রাকিব টেবিলে আবার চাপড় দিয়েছেন। সঙ্গে সঙ্গে সবাই নিজ নিজ চায়ের কাপ চেপে ধরলেন। রাকিব বললেন, ‘বাহ! দারুণ। করাপশনও এখন ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে!’
ঠিক তখনই ক্যানটিনে ঢুকেছেন বস। ঘটনা তাঁকে নিয়েই। তিনি থিয়োরি দিয়েছেন, কাজের পরে ভেন্ডর বা ক্লায়েন্ট কিছু দিলে সেটাকে সরলভাবে গিফট হিসেবে দেখতে হবে। এটা এইচআর ইস্যু হবে না। তিনি টেবিলে তুলকালাম অবস্থা দেখে বললেন, ‘ঘটনা কী? আপনারা কি আজ দল ধরে ছুটি নিয়েছেন? নো অফিস!’
সজীব দুই হাতের তালু দিয়ে নিজের প্যান্টের সামনের দিকে কোমরের নিচের অংশ ঢাকতে ঢাকতে বললেন, ‘স্যার, একটা পারসোনাল কোয়েশ্চেন। গিফট আর ব্রাইবের পার্থক্য কী?’
বস আরেকটু ঘন হয়ে এসে বললেন, ‘ভেরি সিম্পল। গিফট ইজ আ জেসচার অব গুডউইল। ব্রাইব ইজ অ্যান অ্যাটেম্পট টু ইনফ্লুয়েন্স আ ডিসিশন।’
সজীব বললেন, ‘স্যার, ধরুন, কেউ আপনাকে একটা আইফোন দিল। আপনি নিলেন। তারপর তার একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল দিলেন। এটা কোন ক্যাটাগরি?’
বস হাসলেন। হাসতে হাসতে চেয়ার টেনে বসলেন। বসে বললেন, ‘আরেক রাউন্ড চা হয়ে যাক! প্রেজেন্টেড বাই মি।’
রাকিব বলল, ‘স্যার, সজীব ভাই আপনার কাছে জানতে চেয়েছিলেন, আইফোন নিয়ে প্রজেক্ট অ্যাপ্রুভ করা কোন ক্যাটাগরি?’
সবার জন্য চা আর শিঙাড়া অর্ডার দিয়ে বস বললেন, ‘ইট ডিপেন্ডস!’
রাকিব বললেন, ‘কিসের ওপর ডিপেন্ডস, স্যার? আইফোনের স্টোরেজ ক্যাপাসিটি, নাকি প্রজেক্টের বাজেটের ওপর?’
বসের চেহারায় গম্ভীর ভাব চলে এসেছে। তিনি শীতল গলায় বললেন, ‘ইউ ইয়াং গাইজ, সবকিছু নিয়ে জোক করেন। প্রফেশনাল রিলেশনশিপ বলে একটা ব্যাপার আছে। আপনাদের শেখার এখনো অনেক বাকি।'
সজীব বললেন, ‘অ্যাবসলিউটলি, স্যার! কিন্তু রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য কি এত এক্সপেনসিভ সাবস্ক্রিপশন লাগে?’
বস উঠে দাঁড়িয়ে পড়েছেন। চেয়ার সরিয়ে বললেন, ‘আমার জরুরি মিটিং আছে। চা-শিঙাড়া আপনারা খেয়ে নেবেন। দাম আমি দিয়ে দেব। এনিওয়ে, যা বলছিলেন, এসব নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। অফিসে আমার হেলদি এনভায়রনমেন্ট পছন্দ। গসিপ নয়। আর মনে রাখবেন, ট্রান্সপারেন্সি ইজ ইম্পরট্যান্ট।’
বস ক্যানটিন থেকে বের হয়ে যাচ্ছেন। আসিফ পেছন থেকে বললেন, ‘অ্যাবসলিউটলি, স্যার। শুধু একটা রিকোয়েস্ট, আপনার নেক্সট গিফটের আনবক্সিং ভিডিওটা পাবলিক করে দিয়েন। আমরা সবাই ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি!’
বস আর পেছনে তাকালেন না। তিনি চলে গেলেন। ক্যানটিনের ম্যানেজার বসের নামে বাকি লিখে রাখতে রাজি হলেন না। চা-শিঙাড়ার বিল দিতে দিতে সজীব বললেন, ‘একটা ব্যাপার বুঝলাম। গিফট, ব্রাইব আর নেটওয়ার্কিং—তিনটার মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম।’
রাকিব জিজ্ঞেস করলেন, ‘কী রকম?’
সজীব বললেন, ‘গিফট দিলে মানুষ খুশি হয়, ব্রাইব দিলে কাজ হয়, আর নেটওয়ার্কিং করলে দুটোই হওয়ার সম্ভাবনা থাকে!’
গম্ভীর মুখে আসিফ বললেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সবাই গিফটের ডেফিনিশন জানে, কিন্তু কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ডেফিনিশন জানার সময় কারও ক্যালেন্ডারে স্লট থাকে না!’
তাঁরা ক্যানটিন থেকে বেরোতে গিয়ে চমকে উঠলেন। দরজার পাশে বস দাঁড়িয়ে আছেন। তিনি আড়ালে দাঁড়িয়ে তাঁদের কথা শুনছিলেন। তিনি বললেন, ‘সামনে অ্যানুয়াল অ্যাপ্রাইজাল। আপনাদের চারজনেরই ইনক্রিমেন্ট হবে। গিফট, ব্রাইব নিয়ে আর কখনো কোনো দিন কোনো আলোচনা করবেন না।’
তাঁরা চারজন মেনে নিয়েছেন, গিফট ইজ নট ব্রাইব।
ভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!টেস্ট ক্রিকেটাররা যখন সংসদেকমলাকান্ত ককটেলবন্দীআমার আছে পাসপোর্ট বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতিডাউনগ্রেড

Source - www.prothomalo.com ↗