Bangladesh · 2026-11-25 11:21:53

মা হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতে ইতিহাস গড়লেন জেনিফার, ১০ তথ্যে চিনে নিন এই ব্রহ্মাণ্ডসুন্দরীকে

মা হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতে ইতিহাস গড়লেন জেনিফার, ১০ তথ্যে চিনে নিন এই ব্রহ্মাণ্ডসুন্দরীকে
ইতিহাসে এই প্রথম এক মা জিতলেন মিস ইউনিভার্সের মুকুট। এবারের ব্রহ্মাণ্ডসুন্দরীর জীবনে আছে ইন্সপায়ার্ড হওয়ার মতো অনেক বিষয়। একদিকে তিনি যেমন পড়াশোনায় মেধাবী, তেমন খেলাধূলায়ও তুখোড়। মা হওয়ার পর ৭০ পাউন্ড ওজন কমিয়ে খেতাব জেতার পথে এগিয়ে গিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। এবার তাহলে পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেত্তোকে চিনে নিন ১০ তথ্যে।
নিজ দেশের মাটিতে পুয়ের্তো রিকোর হয়ে মিস ইউনিভার্সের ৬ষ্ঠ ক্রাউন জিতলেন জেনিফার মিস ইউনিভার্সের ইতিহাসে এই প্রথম একজন মা জিতলেন সেরার মুকুট তাঁর সাত বছরের কন্যার নাম পেনেলোপে স্বামীর নাম জিন কার্লোস বারেত্তো সাইকোলজি ও সোশ্যাল ওয়ার্কে দুটি মাস্টার্স ডিগ্রি আছে তাঁর। গ্র্যাজুয়েশন করেছেন সাইকোলজিতেই তাঁর নিকনেম লা বারেত্তো
ক্রাউন জেতার পথে ৭০ পাউন্ড ওজন কমিয়েছেন তিনি জেনিফারের রক্তেই প্যাজেন্ট্রি। ১০৭৯ সালে তাঁর নানি এসেছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৬ বছর বয়স থেকে তুখোড় ভলিবল খেলোয়াড় এই সুপারফিট বিউটি কুইন। বহুদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছেন তিনি সমাজের জন্য ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗