তখন আমি বেশ ছোট। ১৯৮৮/৮৯ সালের কথা। সেই সময় দেখতাম, আমার মায়ের কাছে প্রায়ই এক নারী আসতেন চাল ধার করতে। বেশিরভাগ সময়ই সেই ধার তিনি শোধ দিতে পারতেন না। আবারও ধার করতে হতো। তো মাঝে মাঝে তিনি কিছু কাঁসার জিনিসপত্র নিয়ে আসতেন বন্ধক রাখার জন্য। হয়তো একটা চামচ, গ্লাস বা ছোট একটা বাটি। সে সময় কাঁসার এসব জিনিসের বেশ কদর ছিল।
মা প্রায়ই তাকে বলতেন, ‘তুই ধারই নে। এসব জিনিস বন্ধক রাখতে হবে না। ছাড়াতে... বিস্তারিত