সতর্কতা: লেখাটিতে স্পয়লার আছে
একটি রাজকীয় বিচ্ছেদ থেকে শুরু হয়েছিল গল্প। কিন্তু সেই বিচ্ছেদ যে একসময় বিশ্বজুড়ে কোটি কোটি পাঠক ও দর্শকের আবেগের বিষয় হয়ে উঠবে, তা হয়তো নির্মাতারাও ভাবেননি। স্বামী সম্রাটের পরকীয়া, প্রাসাদে নতুন নারীর আগমন, ক্ষমতা হারানোর আশঙ্কা—সবকিছুর মধ্যেও মাথা নত করেননি সম্রাজ্ঞী নাভিয়ের। বরং স্বামীর কাছ থেকে বিচ্ছেদের প্রস্তাব পেয়ে তিনি এমন এক দাবি তুলেছিলেন, যা পাল্টে দেয় গোটা গল্পের গতিপথ।
দাবিটি ছিল, বিচ্ছেদে সম্মতি দেবেন তিনি, তবে একই সঙ্গে তাঁকে অন্য একজনকে বিয়ে করার অনুমতিও দিতে হবে।
এই একটি সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় প্রেম, প্রতিশোধ, রাজনীতি ও ক্ষমতার জটিল এক আখ্যান—‘দ্য রিম্যারিড এমপ্রেস’। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব নভেল ও ওয়েবটুন থেকে তৈরি ডিজনি প্লাসের এই সিরিজ এখন আন্তর্জাতিক দর্শকদের আলোচনার কেন্দ্রে। বিশেষ করে শেষ পর্বে কী ঘটবে, নাভিয়েরের ভাগ্যে কী আছে, সম্রাট সোভিয়েশুর পরিণতি কী হবে কিংবা রাস্তার শেষ রক্ষা হবে কি না—এসব প্রশ্ন ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
কী হবে নাভিয়ের? বিশ্বজুড়ে জল্পনা

আট বছরের পথ পেরিয়ে বিশ্বজয়ের গল্প
‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর জন্ম টেলিভিশনের পর্দায় নয়, অনলাইন সাহিত্যের জগতে। লেখক আলফাটার্টের লেখা ওয়েব নভেলটি ২০১৮ সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার নাভিয়ের প্ল্যাটফর্মে প্রকাশ শুরু হয়। রাজপরিবার, প্রেম, বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের গল্পটি অল্প সময়েই জনপ্রিয়তা পায়।
২০১৯ সালের অক্টোবরে গল্পটি ওয়েবটুনে রূপ নেয়। লেখক হিয়ারি এবং চিত্রশিল্পী সুমপুলের হাত ধরে তৈরি কমিকস সংস্করণটি ইংরেজি, স্প্যানিশ, জাপানিসহ ১০টি ভাষায় ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত ওয়েবটুনটির মোট পাঠসংখ্যা দাঁড়ায় প্রায় ২৯৭ কোটি। মূল ওয়েব নভেলটির ডাউনলোডও ছাড়িয়েছে ১৬ কোটি।
এবার গল্পটি নিয়ে তৈরি হয়েছে বড় বাজেটের কোরীয় টেলিভিশন সিরিজ। নাভিয়েরের চরিত্রে শিন মিন আ, সম্রাট সোভিয়েশুর চরিত্রে জু জি হুন, হেইনরির চরিত্রে লি জং সুক এবং রাস্তার চরিত্রে লি সে ইয়ং অভিনয় করেছেন।
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ শিন মিন–আ। ছবি : আইএমডিবি
জনপ্রিয়তার পরিসংখ্যানও কম চমকপ্রদ নয়। ২০২৬ সালের ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনে ডিজনি প্লাস ও হুলুতে এটি হয়ে ওঠে প্ল্যাটফর্ম দুটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার। ৫০টির বেশি বাজারে কোরীয় সিরিজের মধ্যে শীর্ষে জায়গা করে নেয়। ২১ নভেম্বরের হিসাবে ৪৫টি দেশের ডিজনি প্লাস টিভি শো তালিকায় ছিল প্রথম স্থানে।
নাভিয়ের গল্প: অপমান থেকে ক্ষমতার শীর্ষে
নাভিয়ের জীবন শুরু থেকেই রাজকীয় নিয়মে বাঁধা। ছোটবেলা থেকে তাঁকে তৈরি করা হয়েছে একজন আদর্শ সম্রাজ্ঞী হিসেবে। শিক্ষা, রাজনীতি, কূটনীতি—সবকিছুতেই দক্ষ তিনি। পূর্ব সাম্রাজ্যের সম্রাট সোভিয়েশুর সঙ্গে তাঁর বিয়েও ছিল রাজপরিবারের প্রত্যাশিত জুটি।
কিন্তু সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায় রাশতার আগমনে।
রাশতা একসময় দাসত্বের জীবন কাটিয়েছেন। সেখান থেকে পালিয়ে আসার পর সোভিয়েশুর সঙ্গে পরিচয় তাঁর। সম্রাট তাঁর প্রতি দুর্বল হয়ে পড়েন। ধীরে ধীরে রাশতা শুধু সম্রাটের প্রিয় নারীই নন, হয়ে ওঠেন নাভিয়েরের ক্ষমতা ও মর্যাদার প্রতিদ্বন্দ্বী।
সোভিয়েশু মনে করেন, নাভিয়েরের সঙ্গে বিচ্ছেদ সাময়িক। রাশতা সন্তান জন্ম দেওয়ার পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু তিনি ভুলে যান, নাভিয়ের এমন নারী নন, যাঁকে নিজের প্রয়োজনমতো ব্যবহার করা যাবে।
বিচ্ছেদের প্রস্তাবে কান্নাকাটি কিংবা অনুনয় না করে নাভিয়ের বরং হেনরিকে বিয়ের অনুমতি দেন। হেনরি তখন পশ্চিম সাম্রাজ্যের রাজপরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সঙ্গে নাভিয়েরের সম্পর্কও এরই মধ্যে গভীর হয়েছে।
এ সিদ্ধান্তই গল্পের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। একজন নারীকে তাঁর স্বামী পরিত্যাগ করছেন—এমন প্রচলিত গল্পকে এখানে উল্টে দেওয়া হয়েছে। নাভিয়ের নিজেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেন।

শেষ পর্যন্ত কী হবে নাভিয়েরের?
সতর্কতা: পরের অংশে মূল ওয়েব নভেল ও ওয়েবটুনের সমাপ্তির গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ করা হয়েছে।
যাঁরা কেবল ডিজনি প্লাসের সিরিজ দেখছেন, তাঁরা চাইলে এখান থেকে পরের অংশ না পড়তে পারেন। মূল গল্পের সমাপ্তি নাভিয়ের–ভক্তদের জন্য বেশ স্বস্তির। সোভিয়েশুর সঙ্গে বিচ্ছেদের পর তিনি হেনরিকে বিয়ে করেন। তাঁদের সম্পর্ক শুধু রাজনৈতিক সমঝোতা বা ক্ষমতা অর্জনের কৌশলে আটকে থাকে না। ধীরে ধীরে তা পরিণত হয় ভালোবাসার সম্পর্কে।
হেনরি পরবর্তী সময়ে পশ্চিম সাম্রাজ্যের সম্রাট হন। নাভিয়ের পান নতুন সাম্রাজ্যের সম্রাজ্ঞীর মর্যাদা। অর্থাৎ পূর্ব সাম্রাজ্যে যে রাজমুকুট একসময় তাঁর পরিচয় ছিল, পশ্চিম সাম্রাজ্যে তিনি আবারও সেই অবস্থানে ফিরে যান।
তবে এবার তাঁর অবস্থান আরও শক্তিশালী। নিজের যোগ্যতা, সিদ্ধান্ত ও ভালোবাসার মানুষটির সহযোগিতায় তিনি নতুন জীবন গড়ে তোলেন।
নাভিয়ের ও হেনরির সংসারে আসে যমজ সন্তান—এক ছেলে ও এক মেয়ে। ওয়েবটুনের মূল গল্প শেষ হলেও পরবর্তী স্পিন-অফে তাঁদের পারিবারিক জীবনের আরও কিছু ঘটনা তুলে ধরা হচ্ছে।
রাশতার পরিণতি কি ভয়াবহ?
গল্পের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি রাশতা। তাঁকে নিয়ে পাঠকদের মধ্যে মতভেদও আছে। কেউ তাঁকে ক্ষমতালোভী ও প্রতারক মনে করেন, কেউ আবার মনে করেন, দাসত্ব ও বঞ্চনার অভিজ্ঞতা তাঁকে এমন পথে ঠেলে দিয়েছে।
রাশতা সম্রাজ্ঞী হওয়ার পরও নিজের অতীত গোপন রাখতে নানা ধরনের মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেন। একপর্যায়ে তাঁর অতীতের নানা ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। রাজকীয় সম্পদ আত্মসাৎ, মিথ্যা পরিচয় এবং সন্তানদের পিতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
সবচেয়ে বড় ধাক্কা আসে তাঁর মেয়ে গ্লোরিমের পিতৃত্ব পরীক্ষার ফল থেকে। মূল গল্পে জানা যায়, শিশুটির বাবা সোভিয়েশু নন; রাশতার সাবেক প্রেমিক অ্যালান।
এরপর রাশতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। সম্রাজ্ঞীর পদ হারিয়ে তাঁকে বন্দী করা হয়। শেষ পর্যন্ত বন্দিদশাতেই তাঁর মৃত্যু হয়।
এই পরিণতি গল্পের অন্যতম নির্মম অধ্যায়। কারণ, রাশতার উত্থানের পেছনে যেমন ছিল বেঁচে থাকার আকাঙ্ক্ষা, তেমনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি এমন সব সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো তাঁকে আরও গভীর সংকটে ফেলেছে।
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ লি জং–সুক। ডিজনি প্লাসসোভিয়েশুর জন্য অপেক্ষা করছে আরও বড় শাস্তি
নাভিয়েরকে হারানোর পর সোভিয়েশুর জীবনও সুখের হয় না। প্রথম দিকে তিনি মনে করেছিলেন, রাশতা ও তাঁর সন্তানকে ঘিরে নতুন সংসার গড়ে তুলবেন। কিন্তু একের পর এক সত্য প্রকাশিত হওয়ার পর তাঁর সেই স্বপ্ন ভেঙে পড়ে।
রাশতার মিথ্যা, সন্তানের পিতৃত্ব এবং নিজের ভুল সিদ্ধান্তের পরিণতি তাঁকে তাড়া করতে থাকে। একসময় তিনি নাভিয়েরের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নাভিয়ের নতুন সংসার গড়েছেন, নতুন জীবনে সুখী।
সোভিয়েশুর পরিণতি আরও করুণ। মূল গল্পে মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। অতীত ও বর্তমানের স্মৃতি নিয়ে বিভ্রান্তিতে ভোগেন তিনি। তাঁর হাতে রাজমুকুট থাকলেও ব্যক্তিগত জীবনে থেকে যায় গভীর শূন্যতা।
যে নারীকে হারানোর কথা তিনি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি, শেষ পর্যন্ত তাঁকেই ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু নাভিয়ের আর ফিরে তাকান না।
শেষ দুই পর্বে কী?
ডিজনি প্লাসের সিরিজটি মোট ১০ পর্বের। ২১ নভেম্বর পর্যন্ত আটটি পর্ব প্রচারিত হয়েছে। বাকি দুই পর্ব ২৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। ফলে এখন দর্শকদের সামনে কয়েকটি বড় প্রশ্ন। নাভিয়ের কি শেষ পর্যন্ত সোভিয়েশুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন? হেনরির সঙ্গে তাঁর বিয়ে কি মূল গল্পের মতোই হবে? রাশতার গর্ভের সন্তানের প্রকৃত পিতৃত্ব কি প্রকাশ পাবে? রাশতার অতীতের অপরাধ কি তাঁর রাজকীয় অবস্থান কেড়ে নেবে? সোভিয়েশু কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারবেন?
প্রেম, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ, ৫০ দেশে শীর্ষে রাজা–রানির গল্পআরও একটি বিষয় নিয়ে কৌতূহল আছে। মূল ওয়েবটুনের গল্প ২৪৭ অধ্যায় পর্যন্ত বিস্তৃত। অথচ টেলিভিশন সিরিজটি মাত্র ১০ পর্বের। ফলে এত বড় গল্পের কোন কোন অংশ পর্দায় আসবে, কোন ঘটনাগুলো বাদ পড়বে কিংবা সমাপ্তিতে নির্মাতারা কোনো পরিবর্তন আনবেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত সিরিজের শেষ দুই পর্বের গল্প প্রকাশ করা হয়নি। তাই মূল ওয়েব নভেলের সমাপ্তি যেভাবে হয়েছে, সিরিজেও যে সেভাবেই হবে সেটা ধরে নেওয়ার কারণ নেই।
কেন এত জনপ্রিয় ‘দ্য রিম্যারিড এমপ্রেস’?
এই গল্পের জনপ্রিয়তার পেছনে শুধু রাজকীয় প্রেম কিংবা ত্রিকোণ সম্পর্ক নেই। এর বড় আকর্ষণ ক্ষমতার সমীকরণ। একজন নারী কীভাবে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, কীভাবে বিশ্বাসঘাতকতার পরও আত্মমর্যাদা অক্ষুণ্ন রেখে নতুন জীবন শুরু করতে পারেন—সেই গল্পই এখানে মুখ্য।
নাভিয়ের নিখুঁত চরিত্র নন। তাঁরও আবেগ আছে, দুর্বলতা আছে, ভুল–বোঝাবুঝি আছে। কিন্তু তাঁর সবচেয়ে বড় শক্তি হলো, নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দেন না।
অন্যদিকে রাশতা ও সোভিয়েশু দেখান, ক্ষমতা কিংবা ভালোবাসা—কোনোটিই জোর করে ধরে রাখা যায় না। রাজমুকুট পাওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস পাওয়া যায় না। সম্পর্ক ভাঙা যায়, কিন্তু তার পরিণতি সব সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না।
আর এ কারণেই গল্পটি কেবল একটি প্রেমের উপাখ্যান হয়ে থাকেনি। হয়ে উঠেছে আত্মমর্যাদা, প্রতিশোধ, ক্ষমতা ও দ্বিতীয়বার জীবন শুরু করার গল্প।
কোরিয়া টাইমস, আইএমডিবি, স্ক্রিন র্যান্ট ও ভ্যারাইটি অবলম্বনে

Source - www.prothomalo.com ↗