যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫১টি আসনে জয় পেয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। সিনেট নির্বাচনে দলটির জন্য বড় সাফল্য এসেছে ৪টি অঙ্গরাজ্য থেকে। অঙ্গরাজ্যগুলোর রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটরা। রয়টার্স জানিয়েছে এ খবর।
জর্জিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট সিনেটর জন অসোফ। এছাড়া হাউজ অব রিপ্রেজেন্টিটিভেও এগিয়ে ডেমোক্রেটিক পার্টি।
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হয়েছে। ভোট গণনা চলবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। তবে কয়েকটি আসনের ফলাফল বুধবার বা এর পরেও ঘোষণা করা হতে পারে।
কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরে আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অবস্থান।
যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটিক পার্টি

The post যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটিক পার্টি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗