সরকারি কাজ পেতে নতুন ঠিকাদারদের জন্য বড় ধরনের ছাড় দিচ্ছে সরকার। ১০ কোটি টাকা পর্যন্ত কাজে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হচ্ছে। তবে এ ছাড় শুধু মাটি কাটা, খাল কাটা, রাস্তা সংস্কার, সেতু-কালভার্ট সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য। সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। কাজ দেওয়া হবে লটারির মাধ্যমে। তবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) বেলায় ও কেনাকাটায় এ সুযোগ থাকছে না।
সরকারি ক্রয় বিধিমালা সংশোধন করে নতুন ঠিকাদারদের জন্য এসব সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের সবশেষ অধিবেশনে এ–সংক্রান্ত আইন পাস হয়।
সংশোধিত বিধিতে নতুন ঠিকাদারদের জন্য তিনটি শ্রেণিবিভাগ করা হচ্ছে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত যেকোনো পূর্ত কাজে কোনো অভিজ্ঞতা লাগবে না। শুধু ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইন), ভ্যাট নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র থাকলে সীমিত দরপত্রে অংশ নেওয়া যাবে। দ্বিতীয় ধাপে পাঁচ কোটি টাকার কোনো পূর্ত কাজে ছোট কাজের অভিজ্ঞতা লাগবে। তৃতীয় ধাপে ১০ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজেও ছোট কাজের অভিজ্ঞতা চাওয়া হবে।সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাইবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সূত্র জানিয়েছে, সীমিত দরপত্র পদ্ধতিতে এখন ৫ কোটি টাকা পর্যন্ত অভিজ্ঞতা ছাড়া কাজ করতে পারেন ঠিকাদারেরা। গত বছর অন্তর্বর্তী সরকারের সময় বিধিটি সংশোধন করে নতুন ঠিকাদারদের জন্য এ সুযোগ দেওয়া হয়। এর আগে ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় ৩ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজে দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের অভিজ্ঞতার দরকার নেই বলে সরকারি ক্রয় বিধি সংশোধন করা হয়।
১০ কোটি টাকা পর্যন্ত সরকারি কাজে নতুন ঠিকাদারদের জন্য বড় ছাড়, কেন এ উদ্যোগ

এবার বিএনপি সরকারে এসে গত ২১ সেপ্টেম্বর গণখাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করে। সে অধ্যাদেশে সুযোগবঞ্চিত ব্যক্তিদের সরকারি কেনাকাটার দরপত্রে অংশগ্রহণের সুযোগ রাখা হয়। সুযোগবঞ্চিত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে, অধ্যাদেশ কার্যকর হওয়ার আগের ২০ বছরের মধ্যে বৈধ নিবন্ধন বা লাইসেন্স থাকা সত্ত্বেও সরকারি কেনাকাটায় অংশগ্রহণের প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশের অভাবে কোনো সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি অথবা অংশগ্রহণ করেননি। তবে উদ্দেশ্য পূরণ না হওয়ায় দুই মাসের ব্যবধানে বিধি সংশোধন করা হচ্ছে।
সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে তৃণমূলে বিএনপির নেতা–কর্মীরা কোনো সরকারি কাজ পাননি। এ জন্য তাঁদের কাজের কোনো অভিজ্ঞতা নেই। বিএনপি সরকার গঠনের পর দলীয় নেতা–কর্মীরা সরকারি কাজ পেতে মন্ত্রী-সংসদ সদস্যদের চাপ দিয়ে আসছেন।ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রীসংশোধিত বিধিতে যা থাকছে
সংশোধিত বিধিতে নতুন ঠিকাদারদের জন্য তিনটি শ্রেণিবিভাগ করা হচ্ছে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত যেকোনো পূর্ত কাজে কোনো অভিজ্ঞতা লাগবে না। শুধু ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইন), ভ্যাট নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র থাকলে সীমিত দরপত্রে অংশ নেওয়া যাবে। দ্বিতীয় ধাপে পাঁচ কোটি টাকার কোনো পূর্ত কাজে ছোট কাজের অভিজ্ঞতা লাগবে। তৃতীয় ধাপে ১০ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজেও ছোট কাজের অভিজ্ঞতা চাওয়া হবে।
বিপিপিএ সূত্র বলছে, বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশের কোনো কাজে দরপত্রে অংশ নিতে চাইলে দেশীয় কোনো কোম্পানিকে যৌথভাবে কাজে নিতে হবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কোনো শর্ত বা সীমাবদ্ধতা থাকলে বিদেশি কোম্পানি এককভাবে দরপত্রে অংশ নিতে পারবে বলে সংশোধিত বিধিতে উল্লেখ থাকবে।
এ ছাড়া সংশোধিত বিধিতে দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করা হচ্ছে। যেমন দেশে যদি কোনো ভালো ট্রান্সফরমার থাকে, তাহলে তা বিদেশ থেকে আমদানি না করে দেশ থেকে নিতে হবে।
আবু সাঈদ মো. কামরুজ্জামান, বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নতুন ঠিকাদারদের সুযোগ করে দিতে সংশোধিত বিধিতে নতুন বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। জনমত যাচাইয়ের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে।কেন এ উদ্যোগ
সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে তৃণমূলে বিএনপির নেতা–কর্মীরা কোনো সরকারি কাজ পাননি। এ জন্য তাঁদের কাজের কোনো অভিজ্ঞতা নেই। বিএনপি সরকার গঠনের পর দলীয় নেতা–কর্মীরা সরকারি কাজ পেতে মন্ত্রী-সংসদ সদস্যদের চাপ দিয়ে আসছেন।
গত ৮ জুন তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে রাষ্ট্রপতি) সংসদে এক প্রশ্নোত্তরে বলেন, ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাওয়া ঠেকাতে সরকার বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পর্যালোচনা করছে।
বর্তমান আইনে উন্মুক্ত ও সীমিত—দুই ধরনের দরপত্র পদ্ধতি রয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান কত টাকায় কাজ বা সেবা কিনতে আগ্রহী, তা উল্লেখ থাকে না। আর সীমিত দরপত্র পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠান কত টাকায় কাজ বা সেবা কিনতে চায়, তা উল্লেখ থাকে।দশ মন্ত্রণালয়ের ৬১% কাজ পেয়েছে ৫% ঠিকাদার: টিআইবিবিপিপিএ সূত্র জানায়, সারা দেশে নতুন ঠিকাদারদের সুযোগ করে দিতে অভিজ্ঞতায় ছাড় দেওয়া হচ্ছে। তবে এক জেলার ঠিকাদার গিয়ে আরেক জেলায় সীমিত দরপত্রে অংশ নিতে পারবেন না। এক কোটি টাকা পর্যন্ত কাজে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি। শুধু কাগজপত্র থাকলেই হবে।
বর্তমান আইনে উন্মুক্ত ও সীমিত—দুই ধরনের দরপত্র পদ্ধতি রয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান কত টাকায় কাজ বা সেবা কিনতে আগ্রহী, তা উল্লেখ থাকে না। আর সীমিত দরপত্র পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠান কত টাকায় কাজ বা সেবা কিনতে চায়, তা উল্লেখ থাকে।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন ঠিকাদারদের সুযোগ করে দিতে সংশোধিত বিধিতে নতুন বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। জনমত যাচাইয়ের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে। প্রক্রিয়া সম্পন্ন করে এ বছরের মধ্যেই এটি অনুমোদন পাবে বলে আশা করেন তিনি।
খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

Source - www.prothomalo.com ↗