ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো শিল্পাঞ্চল সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।
আজ বুধবার সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।
এদিকে সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
বিজিবি ব্যাটালিয়ন-৫ এর কমান্ডার লে. কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, মোতায়েন বিজিবি

The post সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, মোতায়েন বিজিবি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗