ফ্যাশন দুনিয়ায় সম্মানজনক পুরস্কার ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে এই আয়োজন। এবারের আসর বসেছিল ২৪ নভেম্বর দেশটির ম্যানিলা শহরে।