Bangladesh · 2026-11-25 15:24:51

সিরাজগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, ৪৩ পদে আবেদন করবেন যেভাবে

সিরাজগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, ৪৩ পদে আবেদন করবেন যেভাবে
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়গুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৩ জনকে নিয়োগ দেবে। সব পদের জন্য প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি।
—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
২. হিসাব সহকারী: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা৩. অফিস সহায়ক: ২১টি।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. নিরাপত্তা প্রহরী: ১১টি।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৫. বেয়ারার: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পরিচ্ছন্নতাকর্মী: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জেএসসি (অষ্টম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
—১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ের ব্যতিক্রমী ক্যারিয়ারআবেদনে বিশেষ সুবিধা
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীরা একটি ‘অ্যাপ্লিক্যান্টস কপি’ পাবেন। এতে যদি কোনো তথ্য ভুল থাকে কিংবা ছবি বা স্বাক্ষর অস্পষ্ট বা সঠিক না থাকে, তবে আবেদন ফি জমা দেওয়ার আগপর্যন্ত প্রার্থী পুনরায় নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না।
আবেদন ফি
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।

২০তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাআবেদনের প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সিরাজগঞ্জ জেলার অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।
—অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

Source - www.prothomalo.com ↗