Bangladesh · 2026-11-25 15:24:02

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের

ইউক্রেনকে হামলার পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে: হুমকি পুতিনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করার পরও রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এমন অভিযোগ তুলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে পাল্টা জবাব দেওয়া এখন ‘অনিবার্য’।
গতকাল মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আমরা দেখছি, মার্কিন প্রেসিডেন্টের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভের শাসকগোষ্ঠী আমাদের তেল শোধনাগারগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনুরোধ করেছিলেন। কিন্তু কিয়েভ সেই পরামর্শ উপেক্ষা করছে। এ পরিস্থিতিতে আমি জোর দিয়ে বলতে চাই, এখন আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য হয়ে উঠেছে।’
গত শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ওই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। ইউক্রেনই ওই হামলা চালিয়েছে বলে পরে নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৈঠকে পুতিন জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।
পুতিনের এ হুমকির আগে কিয়েভ জানিয়েছিল, মস্কো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল কিয়েভ একই ধরনের হামলা বন্ধ করবে।
এর আগে গত শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। ইউক্রেনই ওই হামলা চালিয়েছে বলে পরে নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের ইয়ারাকতা তেলক্ষেত্রে একটি ডিজেল উৎপাদনকেন্দ্র২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প এ সংঘাতে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ নিয়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এরপর ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় হামলার ঘটনা কমে এসেছিল। কিন্তু অক্টোবরের শেষ দিকে আবার হামলা বাড়তে শুরু করে।
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনবার্তা সংস্থা রয়টার্স দুটি জ্বালানি খাতের হিসাবের বরাত দিয়ে বলেছে, ইউক্রেনের ড্রোন হামলায় অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের পরিমাণ ৪৫ শতাংশ কমে গেছে।
রাশিয়ার তেল শোধনাগারগুলোয় ইউক্রেনের নতুন করে হামলা চালানোর পর দেশটির কয়েকটি অঞ্চলে খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার পুতিন বলেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানির বাজারের পরিস্থিতি এখনো কঠিন। তবে অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর পেট্রলের দাম স্থিতিশীল হয়েছে।
রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Source - www.prothomalo.com ↗