বাংলাদেশে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে স্যাটেলাইটের তথ্য, মেশিন লার্নিং ও বায়ুমানের মডেল ব্যবহার করে তৈরি হয়েছে ‘ব্রিক কিলন ট্র্যাকার’। এই ব্যবস্থায় কোন ইটভাটা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা শনাক্ত করা সম্ভব। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।
এই গবেষণা পরিচালনা এবং বাংলাদেশের জন্য ‘ব্রিক কিলন ট্র্যাকার’ তৈরির উদ্যোগ নেওয়ার পেছনে কী প্রেরণা কাজ করেছে? দেশের বায়ুদূষণ পরিস্থিতিতে ইটভাটার দূষণকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন কেন?
মার্টিন ম্যাটসন: বায়ুদূষণের কারণে গড় আয়ু কমার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। দেশের একজন মানুষের গড় আয়ু ৫ দশমিক ৫ বছর কমে যাচ্ছে (এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স, ২০২৫)। বায়ুদূষণের অন্যতম বড় উৎস ইটভাটা। বিশেষ করে শীতকালে ইটভাটাগুলো চালু থাকে এবং আবহাওয়ার কারণে দূষিত বাতাস শহরগুলোর ওপর আটকে যায়।
বেশি ক্ষতিকর এক-পঞ্চমাংশ ইটভাটা বন্ধে স্বাস্থ্যক্ষতি কমবে এক-তৃতীয়াংশ: মার্টিন ম্যাটসন

ঢাকার সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫ দূষণে ইটভাটার অবদানের হিসাব বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকম। আমার দলের হিসাবে, শীত মৌসুমে ঢাকার পিএম২.৫ দূষণের প্রায় ১০ শতাংশের জন্য ইটভাটা দায়ী। অন্য কিছু হিসাব অনুযায়ী, এ অবদান অর্ধেকেরও বেশি হতে পারে।
ইটভাটার দূষণ বিশেষ গুরুত্ব পাওয়ার আরেকটি কারণ হলো, এই দূষণ এড়ানো সম্ভব। বাংলাদেশে বর্তমানে যত পোড়া ইট ব্যবহার করা হয়, এত ইটের প্রয়োজন নেই। ফাঁপা কংক্রিটের ব্লক তৈরি হয় সিমেন্ট, বালু ও পাথরের কুচি দিয়ে। এগুলো পোড়াতে হয় না; স্বাভাবিকভাবেই শক্ত হয়ে যায়। ফলে এসব ব্লক তৈরির সময় ইটভাটার ধোঁয়া তৈরি হয় না।
বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও নির্মাণকাজে কংক্রিটের ব্লক বহুল ব্যবহৃত হচ্ছে। এখনই উদ্যোগ নিলে মাত্র কয়েক বছরের মধ্যে অধিকাংশ নির্মাণকাজে পোড়া ইটের পরিবর্তে কংক্রিটের ব্লক ব্যবহার শুরু করা সম্ভব।
এই ট্র্যাকার তৈরিতে স্যাটেলাইটের ছবি, মেশিন লার্নিং এবং বায়ুমানের মডেল ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিগুলো কীভাবে সমন্বিতভাবে কাজ করে পৃথক ইটভাটা শনাক্ত করে, সেগুলোর প্রযুক্তির ধরন নির্ধারণ করে এবং দূষণের মাত্রা হিসাব করে? এসব হিসাব কতটা নির্ভুল ও নির্ভরযোগ্য?
মার্টিন ম্যাটসন: এ কাজটি তিনটি ধাপে করা হয়।
প্রথম ধাপে, উচ্চ রেজোল্যুশনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ইটভাটা শনাক্ত করতে একটি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এর ফলাফলের সঙ্গে আগে তৈরি করা ইটভাটার মানচিত্র মিলিয়ে দেখা হয়। এরপর একজন গবেষক ছবিতে শনাক্ত হওয়া প্রতিটি ইটভাটা পরীক্ষা করেন। তিনি ইটভাটাটি কোন প্রযুক্তিতে চলছে—জিগজ্যাগ, নাকি স্থায়ী চিমনির—তা নথিভুক্ত করেন। পাশাপাশি ওই মৌসুমে ভাটাটি চালু ছিল কি না, সেটিও যাচাই করেন। এ ক্ষেত্রে ধোঁয়া বের হওয়া বা ইট শুকানোর মতো দৃশ্যমান লক্ষণ বিবেচনায় নেওয়া হয়।
এরপর কম রেজোল্যুশনের, তবে ঘন ঘন হালনাগাদ হওয়া স্যাটেলাইট ছবি থেকে কোন ইটভাটা চালু আর কোনটি বন্ধ, তা শনাক্ত করার জন্য আরেকটি মেশিন লার্নিং অ্যালগরিদম প্রশিক্ষণ দেওয়া হয়। এই কম রেজোল্যুশনের ছবি ব্যবহার করে প্রতি মৌসুমে কোন কোন ইটভাটা চালু রয়েছে, সেই তথ্য দিয়ে মানচিত্র হালনাগাদ করা হয়। ফলে ট্র্যাকারে বর্তমানে ২০২৫–২৬ ইটভাটা মৌসুমে চালু থাকা ভাটাগুলোর তথ্য রয়েছে।
দ্বিতীয় ধাপে, প্রতিটি ইটভাটার নির্গত দূষণের পরিমাণ হিসাব করা হয়। এ জন্য আমরা ইটভাটার ব্যবস্থাপকদের ওপর পরিচালিত জরিপ থেকে জানতে পেরেছি, কোন ধরনের ইটভাটা কতটা কয়লা পোড়ায়। এর সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে পরিচালিত মাঠপর্যায়ের গবেষণায় প্রতি একক কয়লা পোড়ানোর ফলে কী পরিমাণ দূষণ ছড়ায়, সেই পরিমাপ যুক্ত করা হয়। এরপর বায়ুমানের একটি মডেলের সাহায্যে ইটভাটার মৌসুমে দূষিত পদার্থ কোন দিকে এবং কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তা নির্ণয় করা হয়।
তৃতীয় ধাপে, এভাবে পাওয়া দূষণের তথ্যের সঙ্গে জনসংখ্যার মানচিত্র এবং সূক্ষ্ম বস্তুকণার সংস্পর্শে মৃত্যুঝুঁকি বাড়ার বিষয়ে প্রচলিত বৈজ্ঞানিক হিসাব যুক্ত করা হয়। এর মাধ্যমে প্রতিটি ইটভাটার জন্য আলাদা স্বাস্থ্যক্ষতির স্কোর তৈরি করা হয়।
তবে স্বাস্থ্যগত ক্ষতির হিসাবগুলো মডেলনির্ভর, সরাসরি পরিমাপ করা নয়। এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো, একটি ইটভাটা আসলে কতটা দূষণ ছড়ায়। এ পর্যন্ত খুব কম গবেষণায় ইটভাটার নির্গমন সরাসরি পরিমাপ করা হয়েছে। যেসব গবেষণা হয়েছে, সেগুলোর ফলাফলেও যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই ইটভাটার কারণে মোট কত মানুষের মৃত্যু হয়, সে হিসাব নিশ্চিত নয়।
তবে কোন ইটভাটা তুলনামূলক বেশি ক্ষতিকর, সেই ক্রমতালিকা অনেক বেশি নির্ভরযোগ্য। কারণ, প্রতিটি ইটভাটার ক্ষেত্রে একই অনুমান ও হিসাবপদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ইটভাটাগুলোর মধ্যে যে পার্থক্য দেখা যায়, তা মূলত অবস্থান ও প্রযুক্তির কারণে। এসব বিষয় আমরা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি।
এ ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। আমরা ধরে নিয়েছি, একই প্রযুক্তিতে পরিচালিত সব ইটভাটা সমান পরিমাণ দূষণ ছড়ায়। ফলে কোনো ইটভাটা যদি ঠিকভাবে পরিচালিত না হয় কিংবা তুলনামূলক বেশি দূষণকারী জ্বালানি পোড়ায়, তাহলে সেটি ট্র্যাকারে দেখানো হিসাবের চেয়ে বেশি ক্ষতি করতে পারে।
আপনাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলগুলো কী? বাংলাদেশে মোট কতটি ইটভাটা শনাক্ত করা হয়েছে? দেশের বিশেষ কোনো অঞ্চল বা জেলায় কি ইটভাটার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি?
মার্টিন ম্যাটসন: ২০১০ সাল থেকে কোনো না কোনো সময়ে চালু ছিল, এমন ৯ হাজারের বেশি ইটভাটার মানচিত্র আমরা তৈরি করেছি। ২০২৫–২৬ মৌসুমে এর মধ্যে প্রায় ৬ হাজার ইটভাটা চালু ছিল। চালু ইটভাটাগুলোর পাঁচটির মধ্যে চারটিরও বেশি ছিল জিগজ্যাগ প্রযুক্তির।
২০১৯ সালে চালু ইটভাটার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এর পর থেকে এ সংখ্যা এক-পঞ্চমাংশের বেশি কমেছে। স্থায়ী চিমনির ইটভাটার সংখ্যা কমেছে সবচেয়ে দ্রুত।
আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো, ইটভাটার কারণে স্বাস্থ্যক্ষতি সমানভাবে হয় না; বরং অল্পসংখ্যক ইটভাটা থেকেই বড় অংশের ক্ষতি হচ্ছে। দেশের মোট ইটভাটার ১৪ শতাংশের কারণে সব ইটভাটার সম্মিলিত স্বাস্থ্যক্ষতির এক-চতুর্থাংশ হয়। আর এক-তৃতীয়াংশ ইটভাটা মোট স্বাস্থ্যক্ষতির অর্ধেকের জন্য দায়ী।
বড় শহরের কাছাকাছি এবং বাতাসের প্রবাহের দিক থেকে শহরের উজানে অবস্থিত ইটভাটাগুলো প্রতিটি ভাটা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ, এসব ভাটার ধোঁয়া বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তাঁরা তা শ্বাসের সঙ্গে গ্রহণ করেন।
আমাদের নতুন জনসাধারণের জন্য উন্মুক্ত ট্র্যাকার iterbhata.com-এর পরীক্ষামূলক কার্যক্রম যেসব এলাকায় চালু রয়েছে, সেখানকার মানুষ নিজেদের আশপাশের প্রতিটি ইটভাটা এবং সেটি কতটা ক্ষতিকর, তা দেখতে পারবেন। পরীক্ষামূলক কার্যক্রমের মূল্যায়ন চলায় এর বাইরে থাকা নির্দিষ্ট জেলা বা উপজেলার নাম আলাদাভাবে উল্লেখ করতে চাই না।
বর্তমানে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে যেসব নিয়ম রয়েছে, সেগুলো দিয়ে স্বাস্থ্যক্ষতির প্রকৃত মাত্রা বোঝা যায় না। স্কুল, হাসপাতাল, জলাভূমি বা বনের কাছাকাছি অবস্থিত ইটভাটাগুলো গড়ে অন্য ইটভাটার তুলনায় প্রায় একই মাত্রার ক্ষতি করে।
আপনাদের গবেষণায় পৃথক ইটভাটার দূষণের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব হিসাব করা হয়েছে। এ দূষণের কারণে মানুষের স্বাস্থ্যের জন্য প্রধান ঝুঁকিগুলো কী? বিশেষ করে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি এবং অকালমৃত্যুর সম্ভাব্য সংখ্যা দিয়ে কি এই স্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ ব্যাখ্যা করা সম্ভব?
মার্টিন ম্যাটসন: ইটভাটার ধোঁয়ায় সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫ থাকে। এ ছাড়া সালফার ডাই-অক্সাইডের মতো গ্যাসও নির্গত হয়, যা বাতাসে আরও সূক্ষ্ম বস্তুকণা তৈরি করে।
দীর্ঘদিন ধরে এসব সূক্ষ্ম বস্তুকণার সংস্পর্শে থাকলে হৃদ্রোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার এবং নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে।
আমাদের মডেলে অকালমৃত্যুর হিসাব করা হয়েছে। তবে দূষণের কারণে এর চেয়ে অনেক বেশিসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাঁদের সংখ্যা এ মডেলে হিসাব করা হয়নি।
ইটভাটার কারণে মোট কত মানুষের মৃত্যু হয়, সে বিষয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বলতে আমি আগ্রহী নই। কারণ, এ হিসাব নির্গমনের পরিমাণ সম্পর্কে বিভিন্ন অনুমানের ওপর অনেক বেশি নির্ভরশীল এবং সম্ভাব্য সংখ্যার পরিসরও অনেক বিস্তৃত।
সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, কয়লা পোড়ানোর ফলে তৈরি বস্তুকণা গড় বস্তুকণার তুলনায় বেশি ক্ষতিকর হতে পারে। সে ক্ষেত্রে আমাদের হিসাব প্রকৃত ক্ষতির তুলনায় কম হওয়ার আশঙ্কাই বেশি।
তবে বিভিন্ন ইটভাটার মধ্যে তুলনা এবং সময়ের সঙ্গে মোট স্বাস্থ্যক্ষতির পরিবর্তনের হিসাব সম্পর্কে আমরা বেশি আত্মবিশ্বাসী। এই হিসাব অনুযায়ী, ২০১৯ সাল থেকে ইটভাটার কারণে স্বাস্থ্যক্ষতি প্রায় ৩০ শতাংশ কমেছে। এর কারণ, কিছু ইটভাটা বন্ধ হয়েছে এবং কিছু ইটভাটা জিগজ্যাগ প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে।
জিগজ্যাগ ইটভাটা ও প্রচলিত স্থায়ী চিমনির ইটভাটার দূষণের মাত্রায় পার্থক্য কতটা? কোনো ইটভাটা জিগজ্যাগ প্রযুক্তি ব্যবহার করলেই কি সেটিকে পরিবেশবান্ধব বা দূষণমুক্ত বলা যায়, নাকি এ ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন?
মার্টিন ম্যাটসন: দুই ধরনের ইটভাটার দূষণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। প্রতিটি ইটের হিসাবে একটি স্থায়ী চিমনির ইটভাটা জিগজ্যাগ ইটভাটার তুলনায় প্রায় দ্বিগুণ সূক্ষ্ম বস্তুকণা নির্গত করে। আর সালফার ডাই-অক্সাইড নির্গত করে চার গুণের বেশি। এই গ্যাস বাতাসে আরও সূক্ষ্ম বস্তুকণা তৈরি করে।
২০১৩ সাল থেকেই স্থায়ী চিমনির ইটভাটা নিষিদ্ধ। তা সত্ত্বেও এখনো চালু থাকা ইটভাটার প্রায় ছয় ভাগের এক ভাগ এ প্রযুক্তি ব্যবহার করছে।
তবে জিগজ্যাগ ইটভাটাও নিরাপদ নয়। সেখানেও কয়লা পোড়ানো হয় এবং দূষণ ছড়ায়। প্রযুক্তির মতোই ইটভাটার অবস্থানও গুরুত্বপূর্ণ। দেশের সবচেয়ে ক্ষতিকর ইটভাটাগুলোর প্রায় পাঁচটির মধ্যে চারটিই জিগজ্যাগ প্রযুক্তির। কারণ, বড় কোনো শহরের বাতাসের প্রবাহের দিকে অবস্থিত একটি জিগজ্যাগ ইটভাটা থেকে অনেক বেশি মানুষ দূষণের শিকার হতে পারেন। অন্যদিকে জনবসতি কম এমন এলাকায় অবস্থিত একটি স্থায়ী চিমনির ইটভাটা তুলনামূলক কম মানুষের ক্ষতি করতে পারে।
ইটভাটা কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এখনো চালু থাকা সব স্থায়ী চিমনির ইটভাটাকে জিগজ্যাগ প্রযুক্তিতে রূপান্তর করা হলে ইটভাটার কারণে স্বাস্থ্যক্ষতি ১০ শতাংশের কম কমবে। জিগজ্যাগ ইটভাটার মালিকদের আরও দক্ষতার সঙ্গে ভাটা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া গেলে সেগুলোর দূষণ নির্গমন আরও ২০ শতাংশ কমানো সম্ভব হতে পারে।
তবে প্রযুক্তি যা-ই হোক, সবচেয়ে বেশি ক্ষতি করে এমন এক-পঞ্চমাংশ ইটভাটা বন্ধ করা গেলে ইটভাটার কারণে মোট স্বাস্থ্যক্ষতি প্রায় এক-তৃতীয়াংশ কমে আসবে।
বাংলাদেশে ইটভাটা পরিচালনার বিষয়ে আইন ও বিধিমালা থাকলেও অবৈধ ও উচ্চমাত্রায় দূষণকারী অনেক ইটভাটা চালু রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই ট্র্যাকার কীভাবে সরকারি সংস্থাগুলোকে পরিবেশবিষয়ক আইন ও বিধিমালা কার্যকর করতে সহায়তা করতে পারে?
মার্টিন ম্যাটসন: ট্র্যাকারের দুটি সংস্করণ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরকারি ব্যবহারের জন্য তৈরি একটি সংস্করণে লগইন করে তথ্য দেখতে পারেন। দ্বিতীয় সংস্করণটি সবার জন্য উন্মুক্ত। এর ওয়েবসাইট iterbhata.com।
প্রথম পর্যায়ে দেশের প্রায় এক-তৃতীয়াংশ উপজেলার তথ্য নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত ট্র্যাকারটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এখানে যে কেউ মানচিত্রে প্রতিটি ইটভাটার অবস্থান, সেটি কোন প্রযুক্তিতে চলছে এবং এর সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা দেখতে পারবেন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আমরা সারা দেশে এ ট্র্যাকার সম্প্রসারণের পরিকল্পনা করেছি।
জবাবদিহির ক্ষেত্রে এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। কারণ, ট্র্যাকারে ইটভাটাগুলোর ক্ষতির যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে, তা বস্তুনিষ্ঠ। পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় কিংবা মন্ত্রণালয় এ তথ্য ব্যবহার করে দেখতে পারে, জেলাপর্যায়ের কার্যালয়গুলো সবচেয়ে ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি না।
অন্যদিকে জনসাধারণের জন্য উন্মুক্ত ট্র্যাকার ব্যবহার করে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা তাঁদের এলাকার আশপাশে কোন ইটভাটাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে, তা জানতে পারবেন। এর মাধ্যমে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে পারবেন।
আপনাদের গবেষণার আলোকে ইটভাটার দূষণ কমাতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদক্ষেপ কী হওয়া উচিত? এ ক্ষেত্রে কি আইনের কঠোর প্রয়োগ, পরিচ্ছন্ন প্রযুক্তির ইটভাটা, বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহার—নাকি এই তিনটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন?
মার্টিন ম্যাটসন: এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রথমত, যেসব ইটভাটা সবচেয়ে বেশি ক্ষতি করছে, সেগুলোর বিরুদ্ধে সরাসরি আইন প্রয়োগ করতে হবে। যেহেতু প্রায় প্রতিটি ইটভাটাই কোনো না কোনো আইন লঙ্ঘন করছে, তাই প্রশ্ন হলো—কোনগুলোকে দিয়ে ব্যবস্থা নেওয়া শুরু হবে? ট্র্যাকার কর্মকর্তাদের সবচেয়ে ক্ষতিকর ইটভাটাগুলোর একটি তালিকা দিচ্ছে। সরকারি ব্যবহারের জন্য তৈরি ট্র্যাকারের সংস্করণটি এখন সারা দেশের ইটভাটার তথ্য অন্তর্ভুক্ত করছে।
দ্বিতীয়ত, এসব ইটভাটার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর ও স্থায়ী করতে হবে। সামান্য জরিমানা দিয়ে সাধারণত একটি ইটভাটা বন্ধ রাখা যায় না। বন্ধের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হতে হবে। এ ছাড়া প্রতি মৌসুমে স্যাটেলাইটের তথ্য হালনাগাদ করার মাধ্যমে বন্ধ করে দেওয়া কোনো ইটভাটা আবার চালু হয়েছে কি না, তা শনাক্ত করা সম্ভব।
তৃতীয়ত, নির্মাণপ্রতিষ্ঠান এবং সরকারি অবকাঠামো প্রকল্পগুলোকে প্রচলিত পোড়া ইটের বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। এখনো বাংলাদেশে নির্মাণকাজের প্রধান উপকরণ পোড়া ইট। তাই নিকট ভবিষ্যতে সব ইটভাটা বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত নয়। এ কারণেই কোন ইটভাটাগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
দীর্ঘ মেয়াদে ফাঁপা কংক্রিটের ব্লকের মতো বিকল্প নির্মাণসামগ্রী দিয়ে পোড়া ইটের ব্যবহার প্রতিস্থাপন করতে হবে। সরকারি নির্মাণকাজে কংক্রিটের ব্লক ব্যবহারের নিজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মাধ্যমে সরকার এ পরিবর্তন ত্বরান্বিত করতে পারে।
এ ছাড়া বায়ুদূষণের সবচেয়ে খারাপ মৌসুম—নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করার কথাও সরকার বিবেচনা করতে পারে। এতে ইটভাটার কারণে মানুষের স্বাস্থ্যের যে ক্ষতি হয়, তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

Source - www.prothomalo.com ↗