গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের মধ্যে হামলা ও ইটপাটকেলের আঘাতে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটার মধ্যে সালনা, নাওজোড়, ছয়দানা ও গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর আজ সকাল থেকে গাজীপুরে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জন আহত

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সালনা এলাকায় শ্রমিক আন্দোলনের সঙ্গে বেশ কিছু বহিরাগত দুর্বৃত্ত যোগ দেয়। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মারধরে তাঁরা দুজন গুরুতর আহত হন। তাঁরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন।
পরে খবর পেয়ে পুলিশের অন্য সদস্যরা ওই দুজনকে উদ্ধার করেন। আহত এসআই মঞ্জুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই মোশারফ হোসেনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমজাদ হোসাইন,পুলিশ সুপার, গাজীপুর শিল্পাঞ্চল শ্রমিক ও দুর্বৃত্তদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, বিজিবি, আনসারের সদস্যসহ ১০–১২ জন আহত হয়েছেন। সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে ইটের ব্লক ফেলে অবরোধ করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ইটের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হন।
সকাল ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা কলম্বিয়ার সামনে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময়ে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। সেখানে ইটের আঘাতে বিজিবির তিন সদস্য আহত হন। বেলা দেড়টার দিকে শ্রমিকেরা আবারও গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আনসারের দুজন সদস্য পড়ে গিয়ে আহত হন। তাঁদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধগাজীপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছেগাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। অনেকেই কমবেশি আহত হয়েছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক ও দুর্বৃত্তদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, বিজিবি, আনসারের সদস্যসহ ১০–১২ জন আহত হয়েছেন। সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আমজাদ হোসাইন আরও বলেন, দুপুরের পর গাজীপুরে শ্রমিক আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিক আন্দোলনের কারণে জেলার অর্ধশতাধিক শিল্পকারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗