কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তাঁর বাবা, দেশের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তার ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাঁকে হত্যা করা সহজ হয়। গতকাল মঙ্গলবার এক ঘরোয়া আলোচনায় এই মারাত্মক অভিযোগ তিনি করেছেন। সেই ঘরোয়া আড্ডায় তিনি ছাড়া ছিলেন তাঁর মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা। ২৪ মিনিট ধরে চলা সেই আলোচনার ভিডিও রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন, যাতে মায়ের সঙ্গে দুই ভাই–বোনের আলোচনা সবাই শোনেন, তাঁদের সম্পর্কে আরও কিছু জানতে পারেন।
সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ সোনিয়া গান্ধী যা যা লিখতে পারেননি, এমন কিছু ঘটনার স্মৃতিচারণা করা হয়েছে ওই ভিডিওতে। সেই কারণে ওই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘হোয়াট মা লেফট আউট অব হার বুক’; অর্থাৎ বইয়ে মা যা কিছু লেখেননি।
বাবা রাজীবের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, যাতে সহজে তাঁকে হত্যা করা যায়: অভিযোগ রাহুলের

আলাপচারিতায় গান্ধী পরিবারের অনেক অজানা তথ্য উঠে এসেছে। সেখানেই রাহুল ওই অভিযোগ করে বলেন, তাঁর বাবার নিরাপত্তা সরিয়ে নেওয়া নিছক কোনো দুর্ঘটনা ছিল না; বরং অনেক ভাবনাচিন্তা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে বাবাকে হত্যা করা সহজ হয়।
আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সোনিয়া গান্ধী যা যা লিখতে পারেননি, এমন কিছু ঘটনার স্মৃতিচারণা করা হয়েছে ওই ভিডিওতে। সেই কারণে ওই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘হোয়াট মা লেফট আউট অব হার বুক’; অর্থাৎ বইয়ে মা যা কিছু লেখেননি।রাহুল গান্ধী বলেছেন, নিরাপত্তা তুলে নেওয়া হলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যাতে তাঁকে খুন করা যায়—যা হয়েছে, তা হওয়ারই ছিল।
ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব। শুরু থেকেই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরতেন। কড়া নিরাপত্তার মধ্যে থাকতেন। তা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং (ভিপি সিং)। আগে থেকেই তাঁর অভিযোগ ছিল, নিরাপত্তার ঘেরাটোপে থাকতে থাকতে রাজীব জনসাধারণের কাছ থেকে দূরে সরে গেছেন। প্রধানমন্ত্রিত্ব হারিয়ে রাজীব সেই প্রচার খণ্ডন করতে চেয়েছিলেন।
ইন্দিরা হত্যার পর ১৯৮৫ সালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেখাশোনার জন্য তৈরি করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা ‘এসপিজি’। ১৯৮৮ সালে সেই নিরাপত্তার ব্যবস্থাকে সংসদে বিল পাস করিয়ে আইনি স্বীকৃতি দেওয়া হয়। রাজীব প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ভিপি সিং সরকার সেই নিরাপত্তার ব্যবস্থা প্রত্যাহার করে নেয়। যেহেতু আইনে বলা ছিল, এসপিজি নিরাপত্তা পাওয়ার অধিকারী শুধু প্রধানমন্ত্রীই।
রাজীব গান্ধীরাজীব হত্যার তদন্তে গঠিত বিচারপতি জে এস ভার্মা কমিশন জানিয়েছিল, এসপিজি নিরাপত্তাবলয় প্রত্যাহারের পর রাজীব গান্ধীর জন্য যে বিকল্প নিরাপত্তার বন্দোবস্ত করা হয়, তা পর্যাপ্ত ছিল না। সেই অপর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার কথাই রাহুল বলেছেন। যদিও রাজীব নিহত হওয়ার পর এসপিজি আইনে সংশোধন করে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারদেরও ওই নিরাপত্তাবলয়ের অধীনে আনা হয়।
এই পরিপ্রেক্ষিতে ছেলে–মেয়ের সঙ্গে আলাপচারিতায় সোনিয়া বলেন, ১৯৯১ সালে বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজীব। সেই সফরে রাহুলও ছিলেন তাঁর বাবার সঙ্গে। সোনিয়া বলেন, প্রচারের সময় রাজীবকে লক্ষ্য করে ইট–পাথর ছোড়া হয়েছিল। স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, বাড়ি ফিরে রাহুল বলেছিলেন, ‘মা, তুমি যদি বাবার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু না করো, তাহলে খুব শিগগির আমাকে হয়তো বাবার শেষকৃত্য করতে আসতে হবে।’
ইন্দিরা হত্যার পর ১৯৮৫ সালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেখাশোনার জন্য তৈরি করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা ‘এসপিজি’। ১৯৮৮ সালে সেই নিরাপত্তার ব্যবস্থাকে সংসদে বিল পাস করিয়ে আইনি স্বীকৃতি দেওয়া হয়। রাজীব প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ভিপি সিং সরকার সেই নিরাপত্তার ব্যবস্থা প্রত্যাহার করে নেয়।রাহুল বলেন, বিষয়টি নিয়ে বাবা রাজীবের সঙ্গেও তাঁর কথা হয়েছিল। বাবার সঙ্গে তাঁর তর্কও হয়েছিল।
বিহার সফরের পরের গন্তব্য ছিল তামিলনাড়ু। সেখানে শ্রীপেরুমবুদুরের জনসভাতেই আত্মঘাতী মানববোমা বিস্ফোরণে রাজীব প্রাণ হারান। সেটা ছিল ১৯৯১ সালের ২১ মে।
বাবার মৃত্যুর প্রসঙ্গ ছাড়াও ওই আলাপচারিতায় অনেক অজানা তথ্য উঠে এসেছে। যেমন রাহুল ছিলেন তাঁর দাদির (ইন্দিরা) প্রিয়। নয়নের মণি। প্রিয়াঙ্কা আবার বেশি ভালবাসা পেয়েছেন মা সোনিয়ার।
রাহুল বলেছেন, দাদিকেও তিনি ‘মা’ ডাকতেন বলে একদিন সোনিয়া রেগে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা আবার বলেছেন, ইন্দিরাকে ভালোবাসলেও তিনি কখনো তাঁকে ‘মা’ ডাকেননি।
রাহুল বলেছেন, সোনিয়ার চোখে তিনি সব সময় ছিলেন গড়পড়তা। একবার নাকি রাহুলকে সোনিয়া বলেছিলেন, ‘তোমার চেহারা মোটেই আহামরি নয়। নিতান্তই গড়পড়তা।’ সোনিয়া নাকি দুই ভাই–বোনের প্রশংসা করতেন খুবই কম। ছেলেমেয়ের প্রতি তাঁর প্রত্যাশা সব সময় উঁচু তারে বাঁধা থাকত।
রাহুল বলেন, যত দিন তাঁর বাবা রাজনীতির বাইরে ছিলেন, তত দিন মা একেবারে অন্য রকম ছিলেন। যেদিন থেকে তাঁদের বাবা রাজনীতিতে এলেন, মায়ের আচার–আচরণ বদলাতে থাকল। ১৯৯১ সালের ২১ মের পর মা পুরোপুরি বদলে গেলেন। মা আর সেই আগের মানুষটি থাকলেন না। তিনি হাসতে ভুলে গেলেন। তাঁদের হাসিখুশি মা একেবারে বদলে গেলেন। মাকে তাঁরা হারিয়ে ফেললেন।
রাহুল বলেছেন, সোনিয়ার চোখে তিনি সব সময় ছিলেন গড়পড়তা। একবার নাকি রাহুলকে সোনিয়া বলেছিলেন, ‘তোমার চেহারা মোটেই আহামরি নয়। নিতান্তই গড়পড়তা।’ সোনিয়া নাকি দুই ভাই–বোনের প্রশংসা করতেন খুবই কম। ছেলেমেয়ের প্রতি তাঁর প্রত্যাশা সব সময় উঁচু তারে বাঁধা থাকত।আলোচনায় উঠে এসেছে ১৯৭৭ সালে সাধারণ নির্বাচনে কংগ্রেসের পরাজয়–পরবর্তী ঘটনাবলিও। গান্ধী পরিবারের ওপর নেমে এসেছিল নানা আঘাত। বাড়ির পরিবেশ হয়ে গিয়েছিল থমথমে। রাহুল ও প্রিয়াঙ্কাকে স্কুলের সহপাঠীদের একাংশের টিটকিরিও শুনতে হয়েছে সেই সময়।
এই সময়কার একদিনের ঘটনা শুনিয়ে প্রিয়াঙ্কা বলেন, ভোটে হারার পর তাঁদের অন্য এক বাড়িতে উঠে যেতে হয়েছিল। বাড়িতে, বাড়ির বাইরে সব সময় কেমন একটা চাপা উত্তেজনা। একদিন তিনি স্কুলে গেছেন। তাঁর কাকা সঞ্জয় গান্ধী তখন কারাগারে।
সমাবেশে বক্তৃতা করছিলেন রাজীব গান্ধীএক সহপাঠী প্রিয়াঙ্কাকে বলেন, ‘তোর কাকা চোর। তোর কাকা জেলে আছে।’ তা শুনে প্রিয়াঙ্কা সেই ছেলেকে সপাটে একটা চড় কষিয়ে ছিলেন। চড় খেয়ে ছেলেটি কাঁদতে শুরু করেছিল। শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিল। প্রিয়ঙ্কাকে তিরস্কৃত হতে হয়েছিল।
সেই অভিজ্ঞতা রাহুলেরও হয়েছিল। তিনি বলেন, ভোটের পর ক্লাসে গেছেন। তাঁর দুই পাশে কেউ বসেনি। ডান দিক ফাঁকা, বাঁ দিকও ফাঁকা। কেউ নেই। সহপাঠীরা কেউ তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। সেই সময় তাঁর ৭ বছরের জন্মদিনের পার্টিতে ৩২ জন সহপাঠীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
রাহুল বলেন, ‘জন্মদিনের সময় কেটে যাচ্ছে, অথচ একজন বন্ধুরও দেখা নেই। আমরা ভাবছি, হয়তো দেরি হচ্ছে, সবাই ঠিকই আসবে। কিন্তু রাত হয়ে গেলেও কারও দেখা নেই। কোনো বাচ্চাকে আসতেই দেওয়া হয়নি। অনেক পরে একজনমাত্র এসেছিল, কারও পরোয়া না করে।’
এক সহপাঠী প্রিয়াঙ্কাকে বলেন, ‘তোর কাকা চোর। তোর কাকা জেলে আছে।’ তা শুনে প্রিয়াঙ্কা সেই ছেলেকে সপাটে একটা চড় কষিয়ে ছিলেন। চড় খেয়ে ছেলেটি কাঁদতে শুরু করেছিল। শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিল। প্রিয়ঙ্কাকে তিরস্কৃত হতে হয়েছিল।রাহুলের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তিনি আজও তোমার বন্ধু। তাঁর সঙ্গে আজও তোমার সম্পর্ক আছে।’ রাহুল সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ, আজও সে আমার বন্ধু।’
রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার পার্থক্য কোথায়? উত্তরটা রাহুলই দিয়েছেন। বলেছেন, ‘প্রিয়াঙ্কা সব সময় সবকিছুর সঙ্গে মানিয়ে চলেছেন। তিনি সব সময় নিয়ম মেনে চলেছেন। প্রিয়াঙ্কা কখনো বিদ্রোহ করেননি। তিনি বিদ্রোহী টাইপের ছিলেন না। বিদ্রোহী আমি। আমার স্বভাবটাই ওই রকম।’
বড় ভাইয়ের কথায় সায় দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ঠিকই। আমি সংসদীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছি। রাহুল কিন্তু এখনো তা পারেনি।’

Source - www.prothomalo.com ↗