ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন, নভেম্বরে আসবেন। একবার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবিরপোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরও যাঁরা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, তাঁরা কেউ শ্রমিক নন। তাঁদের সঙ্গে শ্রমিকেরা নেই। তাঁদের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এ দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের যেন প্রাণহানি না হয়, তা নিশ্চিত করছে, ভবিষ্যতেও করবে। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কখনো রাজনীতি করতে পারবে না। কোনো রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। যদি কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗