চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আগের অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকেরা। এত দিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে অনড় ছিলেন তাঁরা। তবে এখন বলছেন, উপাচার্য পদে চুয়েটের যেকোনো শিক্ষককে নিয়োগ দিলেই তাঁরা মেনে নেবেন।
আজ বুধবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন শিক্ষকেরা। সভা শেষে বেলা সোয়া একটার দিকে শিক্ষক সমিতির নেতারা তাঁদের অবস্থানের কথা জানান।
সভা শেষে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, দ্রুত এই সংকটের সমাধান হোক। আমাদের এখন মূল দাবি, যেন চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়।’
অধ্যাপক মো. আহসানউল্লাহ, সভাপতি, চুয়েট শিক্ষক সমিতি।সরকার অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে। তবে যাঁকেই দিক, চুয়েট থেকেই যেন দেয়, এটিই এখন আমাদের মূল দাবি।অধ্যাপক মো. আহসানউল্লাহ আরও বলেন, ‘অচলাবস্থা নিরসনের জন্যই আমরা চুয়েটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সরকার অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে। তবে যাঁকেই দিক, চুয়েট থেকেই যেন দেয়, এটিই এখন আমাদের মূল দাবি।’
ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা, দিলেন নতুন প্রস্তাব

এর আগে চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবিতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ শরীফুল আলমকে ক্যাম্পাসে ‘বয়কট’ ঘোষণা করে স্লোগান দেন তাঁরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন। সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মিছিলে থাকা শিক্ষার্থীদের একজন চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের মতামত ও দাবি উপেক্ষা করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন।টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শেষে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে শিক্ষার্থীরা জানান, ক্লাস–পরীক্ষা শুরু হলেও দাবি আদায়ে তাঁদের আন্দোলন চলবে। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালাও এখন পর্যন্ত খোলা হয়নি, যার কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থছাড় করা, যানবাহনের বিল দেওয়াসহ নানা কার্যক্রম বন্ধ রয়েছে।
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান

Source - www.prothomalo.com ↗