রাতের অন্ধকারে নদীতে নৌযান নিয়ে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। নৌকার সামনের শক্তিশালী সার্চলাইটের আলো ছড়িয়ে পড়ছে নদীর দুই তীর ও আশপাশের এলাকায়। কোথাও টর্চলাইট ও হ্যান্ড মাইক হাতে গ্রামীণ পথে, আবার কোথাও মশাল জ্বালিয়ে সীমান্তবর্তী মাঠে নজরদারি চালাচ্ছেন বিজিবির সদস্যরা।
অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে রাতের এমন টহল ও নজরদারির দৃশ্য দেখা গেছে গতকাল বুধবার বিজিবির পাঠানো কয়েকটি ভিডিওতে।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে বিজিবির তৎপরতা বেড়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বেশি টহল দেখা যাচ্ছে। রাতের বেলায় নদীপথেও নৌযান নিয়ে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাঁচ দফা অভিযানে ১১ লাখ ৪০ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনী, ব্লুটুথ স্পিকার, মদ, মুঠোফোনের বিভিন্ন সরঞ্জাম, কম্বল, ওষুধ, শাড়ি, কিশমিশ, টুথপেস্ট ও বডি স্প্রে।
সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকায় শক্তিশালী সার্চলাইটের আলোয় নজরদারি চালাচ্ছেন বিজিবির সদস্যরাএর আগে ১৫ নভেম্বর রাতে সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েকটি সতর্কতামূলক গুলি ছোড়ে বিজিবি। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে জানিয়ে ৩৩ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের স্পর্শকাতর ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় নজরদারির জন্য সার্চলাইট, থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে যৌথ টহল পরিচালনার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে।
এ ছাড়া জেলার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সক্রিয় বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বলেন, চোরাচালান ও অবৈধ পারাপারে সহায়তাকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Source - www.prothomalo.com ↗