ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। মা ও নবজাতকের অসুস্থতার খবর পেয়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পুলিশ।