রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।
রুনা বেগম বলেন, দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।
জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন

নাসিমা বেগম নামের এক প্রতিবেশী নারী জানান, রাত প্রায় তিনটার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
দুর্বৃত্তদের আগুনে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বাড়ির পুড়ে যাওয়া আসবাবপত্র। রাজশাহীর পুঠিয়ায় উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামেপরিবারের সদস্যদের বরাতে জানা যায়, আবদুস সামাদ প্রায় দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। নাশকতাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। তবে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, কী কারণে এই হামলা, তা এখনো স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের থানায় মামলা করার জন্য বলে এসেছেন, কিন্তু কেউ অভিযোগ করতে আসেননি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারা এ ঘটনা ঘটিয়েছে।

Source - www.prothomalo.com ↗