চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই গুরুতর। ঘটনাটি রাতের হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস জেনেছে আজ বুধবার সকালে।
তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভবনমালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন কিংবা গ্যাসের সিলিন্ডার ছিল না। বিস্ফোরণের পর বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছরের মেয়ে আরিফা বেগম। তাঁদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রামে বাসায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের তিনজন

নগরের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে আজ বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে, নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট বিষয়টি তদন্ত করছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় রিকশাচালক মো. আরিফ দুই মাস আগে আজিজ ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। মঙ্গলবার রাতে হঠাৎ বাসাটি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ আরিফের ভাই মো. শরীফ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি ভোলায়। তিনি মা-বাবার সঙ্গে থাকেন। তাঁর ভাই পরিবার নিয়ে আলাদা বাসায় থাকেন। মঙ্গলবার রাতে কী ঘটেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। ভাইয়েরা দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। ভাবির অবস্থা খুব খারাপ। ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো।
ভবনমালিক হায়দার আলী প্রথম আলোকে বলেন, তাঁদের দোতলা ভবনে ছয়টি পরিবার বসবাস করে। বাসিন্দাদের জন্য ভবনের বাইরে দুটি গ্যাসের চুলা রয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সরবরাহ করা গ্যাস দিয়ে চুলাগুলো চলে। বাসাগুলোতে কোনো গ্যাসের সিলিন্ডার নেই। আরিফের বাসায়ও কোনো চুলা বা গ্যাসের সিলিন্ডার ছিল না।
হায়দার আলী বলেন, বিস্ফোরণের শব্দ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পথে আরিফের কাছে বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বৈদ্যুতিক পাখা বিস্ফোরিত হয়েছে বলে জানান। তবে পরে বাসায় ফিরে হায়দার আলী দেখেন, বৈদ্যুতিক সংযোগ স্বাভাবিক রয়েছে। বৈদ্যুতিক পাখা ও টেলিভিশনও ঠিক আছে।
হায়দার আলীর ধারণা, আরিফ হয়তো বাইরে থেকে কোনো বস্তু নিয়ে এসেছিলেন। বাসায় সেটি খোলার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে পুলিশ তদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন তিনি।

Source - www.prothomalo.com ↗