চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
নিহত মো. টমাস উদ্দিন (৩৫) উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে (Md Tomas Uddin) তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও কৌটা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার চৌকা এলাকায় বেলা আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকার একটি খেতের পাশে কলাগাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

ওসি মতিউর রহমান আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। আমরা শুনেছি, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন কর্মী। তবে তাঁর সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়। তাঁর সঙ্গে আরও দুই-তিনজন থাকতে পারেন। যে বিস্ফোরক তাঁরা তৈরি করছিলেন, সেটা নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়; খারাপ উদ্দেশ্য নিয়েই তৈরি করছিলেন বলে আমাদের ধারণা।’

Source - www.prothomalo.com ↗