জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রবিবার) জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।