Bangladesh · 2026-11-25 19:05:42

প্রশান্ত মহাসাগরের ম্যাথিউ ও হান্টার দ্বীপ নিয়ে ফ্রান্স-ভানুয়াতু কেন লড়ছে

প্রশান্ত মহাসাগরের ম্যাথিউ ও হান্টার দ্বীপ নিয়ে ফ্রান্স-ভানুয়াতু কেন লড়ছে
প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির বুকে পড়ে আছে দুটি ছোট আগ্নেয় দ্বীপ। চারদিকে নীল সমুদ্র। দ্বীপগুলোয় মানুষের বসতি নেই। আছে কিছু সামুদ্রিক পাখি। অথচ এই জনমানবহীন দ্বীপ দুটিকে ঘিরেই কয়েক দশক ধরে বিরোধ চলছে ফ্রান্স ও ভানুয়াতুর মধ্যে।
দ্বীপ দুটির নাম ম্যাথিউ ও হান্টার। দুটি মিলিয়ে আয়তন মাত্র ১ দশমিক ৩ বর্গকিলোমিটার। কিন্তু দ্বীপ দুটির চারপাশে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। প্রায় ৩ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকার ওপর অধিকার নিয়ে লড়ছে দুই দেশ। আয়তনে এই সমুদ্র এলাকা প্রায় জার্মানির সমান। সেখানে রয়েছে সমৃদ্ধ মাছ ধরার ক্ষেত্র ও সমুদ্রের তলদেশের নানা সম্পদ।
দীর্ঘদিনের এই বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। দ্বীপ দুটির মালিকানা প্রতিষ্ঠা করতে ফ্রান্সের বিরুদ্ধে দুটি পৃথক আইনি পদক্ষেপ নিয়েছে ভানুয়াতু। এর একটি মামলা আন্তর্জাতিক বিচার আদালতে, অন্যটি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের অধীনে সালিসি প্রক্রিয়া।
পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই বিমানদ্বীপ দুটির অবস্থান কোথায়?
ম্যাথিউ ও হান্টার দ্বীপ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে, প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর দক্ষিণে অবস্থিত। ভানুয়াতুর স্থানীয় জনগোষ্ঠীর কাছে দ্বীপ দুটি উমাইনুপনে ও উমাইনেগ বা লেকা নামে পরিচিত।
ফ্রান্সের দাবি, দ্বীপ দুটি তাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ার অংশ। অন্যদিকে ভানুয়াতু বলছে, দ্বীপ দুটি তাদের দক্ষিণের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। সেখানকার আদিবাসী মানুষের সঙ্গে দ্বীপগুলোর রয়েছে শত শত বছরের সাংস্কৃতিক ও প্রথাগত সম্পর্ক।
দ্বীপ দুটির স্থলভাগ ছোট হলেও আশপাশের সমুদ্রের মূল্য অনেক বেশি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ডোনাল্ড রথওয়েল মনে করেন, দ্বীপ দুটির স্থলভাগের চেয়ে সমুদ্র এলাকার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি।
ফ্রান্স বর্তমানে দ্বীপ দুটির চারপাশে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দাবি করছে, সেখানে মাছ ধরা এবং সমুদ্রের তলদেশের সম্পদ ব্যবহারের সুযোগ রয়েছে।
প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের উপস্থিতি
প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের তিনটি অঞ্চল রয়েছে। এগুলো হলো নিউ ক্যালেডোনিয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং ওয়ালিস ও ফুটুনা।
ভানুয়াতু একসময় ফ্রান্স ও ব্রিটেনের যৌথ প্রশাসনের অধীনে ছিল। ১৯৮০ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। তবে স্বাধীনতার পরও ম্যাথিউ ও হান্টার দ্বীপের মালিকানা নিয়ে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিরোধ চলতে থাকে।
স্বাধীন ভানুয়াতু দ্বীপ দুটির ওপর নিজেদের দাবি জানায়। দেশটির যুক্তি, উপনিবেশ স্থাপনের বহু আগে থেকেই স্থানীয় আদিবাসীদের সঙ্গে দ্বীপগুলোর সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল।
ফ্রান্সও দ্বীপ দুটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সেখানে নিয়মিত সামরিক অভিযান চালায় দেশটি। এমনকি দ্বীপ দুটিতে একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিরোধ মেটাতে কূটনৈতিক আলোচনা জোরদার হয়েছে। ২০২৫ সালে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাতের মধ্যে এ নিয়ে আলোচনা হয়।
অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলোম্যাথিউ দ্বীপে ফরাসি পর্যটকআদালতে ভানুয়াতুর লড়াই
দ্বীপ দুটির মালিকানা প্রতিষ্ঠায় ভানুয়াতু দুটি পৃথক আইনি পদক্ষেপ নিয়েছে।
আগস্টে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করে। সেখানে ম্যাথিউ ও হান্টার দ্বীপের ওপর ভানুয়াতুর সার্বভৌমত্ব স্বীকৃতির দাবি জানানো হয়েছে। তবে ফ্রান্স অংশ নিতে সম্মত না হলে এই মামলা এগোতে পারবে না।
গত মাসে ভানুয়াতু জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের (আনক্লস) অধীনে ফ্রান্সের বিরুদ্ধে পৃথক সালিসি কার্যক্রমও শুরু করেছে।
এই আইনি লড়াইয়ে দ্বীপ দুটির মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে ভানুয়াতু। দেশটির যুক্তি, ম্যাথিউ ও হান্টার প্রকৃত অর্থে দ্বীপ নয়, বরং এমন পাথুরে ভূখণ্ড, যেখানে মানুষের জীবনধারণ সম্ভব নয়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের পাথুরে ভূখণ্ডের চারপাশে সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্রসীমা থাকতে পারে। ভানুয়াতুর যুক্তি গ্রহণ করা হলে দ্বীপ দুটির আশপাশে মাছ ধরা ও সমুদ্রের সম্পদ ব্যবহারের জন্য ফ্রান্সের দাবি করা বিশাল সমুদ্র এলাকার আয়তন অনেক কমে যেতে পারে।
দুই দেশের দাবি
ভানুয়াতুর উপপ্রধানমন্ত্রী জনি কোয়ানাপো বলেন, আগস্টে আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করার মাধ্যমে ফ্রান্সকে তার অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হয়েছে।
তাঁর ভাষায়, ‘দ্বীপগুলো অনাদিকাল থেকেই আমাদের ইতিহাসের অংশ। ভানুয়াতুতে ঔপনিবেশিক শক্তির আগমনেরও আগে থেকে এগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে।’
কোয়ানাপো মনে করেন, দ্বীপগুলোর ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ভানুয়াতুর উপনিবেশমুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের পুরো ভূখণ্ডের অধিকার ফিরে পাইনি।’
ফ্রান্স অবশ্য দ্বীপ দুটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। দ্বীপগুলোর মালিকানা ছেড়ে দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দেশটি।
ফেব্রুয়ারিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিনের এই বিরোধের কারণে দুই দেশ সমুদ্রসীমা নির্ধারণ করতে পারেনি। ফলে মাছ ধরা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের আগে ফ্রান্স ও নিউ ক্যালেডোনিয়ার সরকারের কাছে মন্তব্য জানতে চেয়েছিল সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে প্রকাশের আগে কোনো পক্ষই জবাব দেয়নি।
সূত্র: গার্ডিয়ান
প্রেজেন্টেশনের সময় কথা আটকে গেলে কী করব

Source - www.kishoralo.com ↗