খালি চোখে সহজে দেখা যায় না বা সাধারণ নজর এড়িয়ে যায়, এমন অনেক ছোট বিষয় ও মুহূর্ত ক্যামেরার ফ্রেমে ফুটিয়ে তোলে ম্যাক্রো ও ক্লোজ-আপ ফটোগ্রাফি। এই ধরনের সূক্ষ্ম ও অসাধারণ ছবিগুলোকে সম্মান জানাতে প্রতিবছর ‘ক্লোজ-আপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অষ্টম বারের মতো বিশ্বের সেরা ম্যাক্রো, মাইক্রো ও ক্লোজ-আপ ছবিগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে ক্লোজ-আপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতা। এবারের আসরে রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৩৮৮টি ছবি জমা পড়েছে। দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর এখান থেকে ১১টি বিভাগে মোট ৫৯টি ছবিকে শর্টলিস্ট করা হয়েছে।
এই প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন, তা ২০২৭ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ী পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড নগদ অর্থ, যা বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকার বেশি। সঙ্গে পাবেন অফিসিয়াল ট্রফি, বিশ্বজুড়ে মিডিয়া কাভারেজ এবং প্রায় ১ হাজার ৩৫০ পাউন্ড মূল্যের ‘দ্য ম্যাক্রো কিট’।
যে প্রতিযোগিতায় সেরা ছবি পাবে প্রায় চার লাখ টাকা

এবারের আসরের শর্টলিস্টে থাকা ছবিগুলো থেকে বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য বাছাই করা ৭টি নজরকাড়া ছবি ও সেগুলোর পেছনের গল্প তুলে ধরা হলো।
ঝুলন্ত ক্যামেলিয়ন
পর্তুগালের আলগার্ভ অঞ্চলের উপকূলীয় বালিয়াড়িতে গ্রীষ্মের শেষ দিকে প্রচুর গিরগিটির ছানা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে এরা। ছোট এই প্রাণীদের কাছে সমুদ্রের ধারের চিকন ডালের গাছগুলো চলাচলের ঝুলন্ত পথ হিসেবে কাজ করে। ছবিটি তুলেছেন আলোকচিত্রী জোয়াও পন্টেস। তিনি শুধু গিরগিটিটিকে ফ্রেমে বন্দি না করে এর চারপাশের পরিবেশের পুরো দৃশ্যটি ফুটিয়ে তুলতে একটি ফিশআই লেন্স ব্যবহার করেছেন।
ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্পসিকাডার আবির্ভাব
লার্জ ব্রাউন সিকাডা ফ্রান্সে পাওয়া সিকাডা প্রজাতির মধ্যে সবচেয়ে বড়। এদের দৈর্ঘ্য ৪ থেকে ৫ সেন্টিমিটার হয়ে থাকে। পূর্ণাঙ্গ সিকাডারা গ্রীষ্মকালে বাইরে বেরিয়ে আসে এবং মাত্র কয়েক সপ্তাহ বেঁচে থাকে। তবে এদের জীবনের বেশির ভাগ সময় কাটে মাটির নিচে। মাটির নিচে অপরিণত বা নিম্ফ অবস্থায় থাকার সময় এরা গাছের শিকড় থেকে রস খেয়ে বড় হয়। নির্দিষ্ট সময় পর মাটি থেকে বেরিয়ে এসে কোনো গাছের কাণ্ড, ডাল বা পাথরের ওপর চড়ে এরা জীবনের শেষ খোলসটি ত্যাগ করে। খোলস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই এদের বাইরের শক্ত আবরণ ফেটে যায় এবং ভেতর থেকে পূর্ণাঙ্গ সিকাডা বেরিয়ে আসে। এরপর ধীরে ধীরে এদের ডানাগুলো ছড়াতে শুরু করে এবং শক্ত হয়ে ওঠে। মাটির নিচে তিন থেকে পাঁচ বছর ধরে চলা দীর্ঘ বৃদ্ধি ও বিকাশের পর অত্যন্ত নাজুক এই পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সিকাডার জীবন শুরু হয়। অসাধারণ এই মুহূর্তের ছবিটি তুলেছেন ইয়ানিস কারামালেঙ্গোস।
বন্যপ্রাণীর বিরল ছবি তুলে সেরা আলোকচিত্রের পুরস্কার পেলেন যারা, আছেন একজন বাংলাদেশিওমায়ের আশ্রয়
অমেরুদণ্ডী প্রাণীর প্রতিকৃতি বা ইনভার্টিব্রেট পোর্ট্রেট ক্যাটাগরিতে স্থান পাওয়া এই ছবিটির নাম দেওয়া হয়েছে ‘দিস ডিড নট হ্যাপেন ওভারনাইট’। মানে এক রাতে যা ঘটেনি। উল্ফ স্পাইডার প্রকৃতির এক অসাধারণ ও দক্ষ শিকারি। অন্যান্য মাকড়সার মতো এরা জালের মাধ্যমে শিকার ধরে না, বরং নিজে দৌড়ে গিয়ে শিকার ধরে আনে। তবে এই মাকড়সার সবচেয়ে চমৎকার দিকটি হলো এর মাতৃস্নেহ ও সন্তান লালন-পালনের অদ্ভুত নিয়ম। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা উল্ফ স্পাইডার শত শত ছানাকে নিজের পিঠের ওপর বসিয়ে ঘুরে বেড়ায়। যত দিন না এই ছোট্ট ছানারা নিজেরা স্বাধীনভাবে শিকার ধরতে ও চলতে শেখে, তত দিন মা মাকড়সা পরম যত্নে তাদের নিজের পিঠেই বয়ে বেড়ায়। ফটোগ্রাফার ক্রেইগ লোচেল তাঁর ক্যামেরায় ঠিক তেমনি একটি অনন্য মুহূর্ত বন্দি করেছেন।
ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগজায়গার জন্য লড়াই
ছবিটি ডিসেম্বরে জার্মানির মিউনিখের নিম্ফেনবার্গার শ্লোসপার্ক এলাকা থেকে তোলা। মাছ শিকারের নির্দিষ্ট জায়গা রক্ষা করার সময় দুটি নীল মাছরাঙা পাখির লড়াই ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী সাশা জুমানকা। খাবার কম থাকলে বা বিশেষ কোনো ভালো জায়গার জন্য মাছরাঙা পাখিরা প্রায়ই এমন তীব্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। সাধারণত এরা শুধু ডেকে বা ধাওয়া করে নিজেদের এলাকা পাহারা দিলেও, এখানে এদের সরাসরি লড়াই করতে এবং একে অপরকে পানির নিচে ঠেলে দিতে দেখা যাচ্ছে।
প্রাণিজগতের অদ্ভুত ও মজার ৭ ছবিবাদুড়ের গোসল
ছবিটি তুলেছেন হীরা পাঞ্জাবি। কেনিয়ার শম্পোল কনজারভেন্সির একটি জলাশয়ে রাতের বেলা গরমে কষ্ট পাওয়া বাদুড়দের পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করার বিরল দৃশ্য এতে ক্যামেরাবন্দি করা হয়েছে। তীব্র গরমে নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও সতেজ থাকতে এই প্রাণীগুলো শীতল পানিতে ডুব দেয়।
ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৫শিকার নিয়ে ঘরে ফেরা
ইংল্যান্ডের সারের থার্সলে কমন এলাকায় একটি স্ত্রী বিউল্ফ বোলতা শিকার করা একটি মৌমাছি মুখে নিয়ে মাটির নিচের বাসায় ফিরে আসছে। মাটির নিচে থাকা ছানাদের খাবার জোগানের জন্য বোলতাটি নিজের বাসার ঠিক ওপরে এসে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ছবিটি তুলেছেন আলোকচিত্রী সু নর্থ।
পাখির চোখে পৃথিবী যেমন দেখায়চলন্ত বাহনে নটিলাস
জেট প্রপালশন বা সাইফন দিয়ে পানি বের করে সাঁতার কাটে পেপার নটিলাস। এদের দেখতে অনেকটা অক্টোপাসের মতো। চলাচলের পথ সহজ করতে এরা বিভিন্ন জিনিসকে নিজেদের বাহন হিসেবে ব্যবহার করে। জেলিফিশ, গাছের পাতা, ডালপালা কিংবা দুর্ভাগ্যবশত মানুষের ফেলা আবর্জনাও তাদের চলাচলের বাহন হয়ে ওঠে। সাগরতল থেকে অদ্ভুত এই ছবিটি তুলেছেন আলেক্সি মাগাই।
লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তা
সূত্র: পপুলার সায়েন্স
বাঘে কুমিরে যুদ্ধ: সনির চোখে বিশ্বসেরা ছবি

Source - www.bigganchinta.com ↗