Bangladesh · 2026-11-25 19:02:38

সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন

সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন
সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

​আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে অবরোধের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীতপন্থী ইউপিডিএফ তাদের সংকীর্ণ দলীয় ইস্যুকে কেন্দ্র করে সাজেক সড়কে অবরোধ সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

​অবিলম্বে অবরোধ প্রত্যাহারে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে। জনস্বার্থে দ্রুত এই
অবরোধ তুলে নেওয়া প্রয়োজন। এ সময় অবরোধের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

Source - www.bd24live.com ↗