নীলফামারী কিশোরগঞ্জে অভিযান চালিয়ে পৃথক স্থান হতে চার অনলাইন জুয়াড়িকে গ্ৰেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পুটিমারী ইউনিয়ন থেকে তাদের গ্ৰেফতার করা হয়েছে। ‎ ‎

গ্ৰেফতাররা হল ভেড়ভেড়ী মাষ্টারপাড়ার খোকন মিয়ার ছেলে দয়াল মিয়া(১৯), আশাদুল হকের ছেলে রিমু রহমান (২২), হাফিজুল ইসলামের নাঈম ইসলাম (১৯), ভেড়ভেড়ী ধাপের ডাঙ্গা গ্ৰামের শরিফুলের ছেলে শাকিব (১৯)। ‎ ‎ওসি আব্দুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ভেড়ী মাষ্টারপাড়া হতে ৩ অনলাইন জুয়াড়ি ও ভেড়ভেড়ী ধাপের ডাঙ্গা হতে এক অনলাইন জুয়াড়িকে গ্ৰেফতার করা হয় মঙ্গলবার রাতে। বুধবার গ্ৰেফতারকৃতদের জুয়া আইনে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।