Bangladesh · 2026-11-25 19:01:15

সুনামগঞ্জে সাড়ে ৬ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

সুনামগঞ্জে সাড়ে ৬ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ
সুনামগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে গরু,কয়লা,রসূন সহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎ জব্দ করা পন্য গুলো মূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ২৮ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা জেলার মধ্যনগর উপজেলার মাটিয়াবন, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট ও দোয়ারাবাজার উপজেলায় বাঁশতলা বিজিবি সদস্যরা পৃথক পৃথক ভাবে গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। ‎ ‎

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা,
অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ‎আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ‎সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Source - www.bd24live.com ↗