পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার দিনভর গাজীপুরের ভোগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর পেয়ে ওই নারী শ্রমিক কারখানা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতায় তিনি গতকাল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।
ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার। তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর এবং নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।
ওই ঘটনায় দিলরুবা আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ সম্পর্কে থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ওই নারী তাঁর কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় আসেন। এ সময় তিনি বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’ পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে বাসায় ফিরে যান।
নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফিন বাংলা অ্যাপারেলসের কারখানার সামনে বহিরাগতদের বাধা ও ধাক্কাধাক্কিতে আহত হন শ্রমিক দিলরুবা আক্তার। এরপর তাঁকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ছয়টার দিকে কারখানার সামনে ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা আক্তার নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধএ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান দিলরুবা আক্তার ওরফে মিলি। এ সময় তিনি দুপুরে তাঁর ওপর হামলার ঘটনার বর্ণনা দেন।
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটিগাছা থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, থানায় উপস্থিত হয়ে দিলরুবা আক্তার বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’
থানায় ঘটনার বিস্তারিত খুলে বলেন দিলরুবা। তিনি বলেন, ‘মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন হামলা করে। তখন আমি বলি, আমি প্রেগন্যান্ট (অন্তঃসত্ত্বা), আমাকে ছেড়ে দেন। তারা আমাকে ছেড়ে দেয়নি; আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গেছি। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’

Source - www.prothomalo.com ↗