দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটি প্রতিরোধী। অর্থাৎ গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অনেক অ্যান্টিবায়োটিক এসব জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা হারাচ্ছে।