নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের করা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে আংশিক শুনানির পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।