সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিটি ঘোঁষগাঁতী এলাকা থেকে গ্যাস তোলার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন অপর দিকে পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ দুটি থানা হেফাজতে নেওয়া হয়।
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান বলেন ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ঘাতক সিলাইন বাস ও চালক কে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Source - www.bd24live.com ↗