নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড ও তার ভাই আব্দুল্লাহসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসীরা ককটেল ছুড়ে মারলে চার পুলিশ সদস্য এবং পুলিশের গুলিতে ডেভিড আহত হন বলে জানিয়েছে জেলা পুলিশ।